Logo

বাদ পড়া এসএসসি পরীক্ষার্থীদের জন্য বড় সুখবর দিল বোর্ড

profile picture
নিজস্ব প্রতিবেদক
৮ এপ্রিল, ২০২৬, ১৩:৫৭
বাদ পড়া এসএসসি পরীক্ষার্থীদের জন্য বড় সুখবর দিল বোর্ড
ছবি: সংগৃহীত

২০২৬ সালের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করতে না পারা শিক্ষার্থীদের জন্য আবারও বিশেষ সুযোগ দিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। ফরম পূরণের সময়সীমা আরেক দফা বাড়িয়ে আগামী ১২ ও ১৩ এপ্রিল নির্ধারণ করা হয়েছে, যা এই প্রক্রিয়ার চূড়ান্ত সুযোগ হিসেবে বিবেচিত হচ্ছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৭ এপ্রিল) জারি করা এক জরুরি বিজ্ঞপ্তিতে বোর্ড জানায়, নির্ধারিত বিলম্ব ফিসহ শিক্ষার্থীরা এই দুই দিনের মধ্যে ফরম পূরণ করতে পারবে। বিজ্ঞপ্তিতে ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার স্বাক্ষর করেন।

বোর্ড সূত্রে জানা গেছে, নির্ধারিত সময়ের মধ্যে শিক্ষার্থীদের সোনালী সেবার মাধ্যমে ফি জমা দিয়ে ফরম পূরণের কাজ সম্পন্ন করতে হবে। এ ক্ষেত্রে কোনো ধরনের গাফিলতি যেন না হয়, সে বিষয়ে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে সতর্ক থাকতে বলা হয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে আরও স্পষ্ট করে বলা হয়েছে, ১৩ এপ্রিলের পর আর কোনোভাবেই ফরম পূরণের সুযোগ দেওয়া হবে না। তাই যারা এখনো ফরম পূরণ করতে পারেনি, তাদের এই সময়সীমার মধ্যেই সব প্রক্রিয়া শেষ করতে হবে।

শিক্ষা বোর্ডের কর্মকর্তারা জানান, এর আগে পরীক্ষার্থীদের সুবিধার্থে একাধিকবার সময় বাড়ানো হয়েছিল। প্রথমে ২৪ জানুয়ারি পর্যন্ত এবং পরে ৩১ মার্চ পর্যন্ত সময়সীমা বাড়ানো হলেও অনেক শিক্ষার্থী বিভিন্ন কারণে ফরম পূরণ করতে পারেনি।

বিজ্ঞাপন

বোর্ডের এই সিদ্ধান্তের পেছনে মূল লক্ষ্য হলো, কোনো শিক্ষার্থী যেন শুধুমাত্র প্রশাসনিক জটিলতা বা সময়সীমা মিস করার কারণে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ থেকে বঞ্চিত না হয়। তবে এবার নির্ধারিত এই সময়সীমাকেই শেষ সুযোগ হিসেবে দেখা হচ্ছে, ফলে সংশ্লিষ্টদের দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD