Logo

আগস্ট-সেপ্টেম্বরে শিক্ষাপ্রতিষ্ঠানে মিলছে ২১ দিনের ছুটি

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৯ জুলাই, ২০২৬, ১৬:২৫
আগস্ট-সেপ্টেম্বরে শিক্ষাপ্রতিষ্ঠানে মিলছে ২১ দিনের ছুটি
ছবি: সংগৃহীত

আগামী আগস্ট ও সেপ্টেম্বর মাসে দেশের স্কুল, কলেজ ও অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা সাপ্তাহিক বন্ধ এবং বিভিন্ন সরকারি ছুটি মিলিয়ে মোট ২১ দিনের অবকাশ উপভোগ করবেন। শিক্ষা মন্ত্রণালয়ের নির্ধারিত শিক্ষাপঞ্জি অনুযায়ী এই দুই মাসের ছুটির তালিকা নির্ধারণ করা হয়েছে।

বিজ্ঞাপন

শিক্ষাপঞ্জি অনুযায়ী, আগস্ট মাসে সাপ্তাহিক ছুটি থাকবে মোট ৯ দিন। এর পাশাপাশি জাতীয় ও ধর্মীয় গুরুত্বপূর্ণ দিবস উপলক্ষে আরও তিন দিন শিক্ষা কার্যক্রম বন্ধ থাকবে।

আগস্টের অতিরিক্ত ছুটিগুলোর মধ্যে রয়েছে ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস, ১২ আগস্ট আখেরি সাহার সোম্বা এবং ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী। সাপ্তাহিক ছুটির সঙ্গে এই তিনটি সরকারি ছুটি যুক্ত হওয়ায় আগস্ট মাসে মোট ছুটির সংখ্যা দাঁড়াচ্ছে ১২ দিনে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

অন্যদিকে, সেপ্টেম্বর মাসে সাপ্তাহিক ছুটি রয়েছে মোট ৮ দিন। এছাড়া ২৪ সেপ্টেম্বর ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে আরও একদিন সরকারি ছুটি থাকবে।

তবে সেপ্টেম্বর মাসে মধু পূর্ণিমা এবং শুভ মহালয়া—দুইটি ধর্মীয় অনুষ্ঠান শনিবারে পড়ায় সেগুলো আলাদা ছুটি হিসেবে গণনা করা হবে না। কারণ ওই দিনটি আগেই সাপ্তাহিক ছুটির আওতায় রয়েছে।

বিজ্ঞাপন

ফলে সেপ্টেম্বর মাসে শিক্ষক-শিক্ষার্থীরা মোট ৯ দিনের ছুটি পাবেন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

সব মিলিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের শিক্ষাপঞ্জি অনুযায়ী আগস্ট ও সেপ্টেম্বর—এই দুই মাসে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে মোট ২১ দিনের ছুটি থাকবে। এ সময়ের মধ্যে শিক্ষার্থীরা নিয়মিত সাপ্তাহিক বন্ধের পাশাপাশি জাতীয় ও ধর্মীয় গুরুত্বপূর্ণ দিবসের ছুটিও উপভোগ করবেন।

শিক্ষা সংশ্লিষ্টরা বলছেন, নির্ধারিত ছুটির পাশাপাশি শিক্ষাপঞ্জি অনুযায়ী শিক্ষা কার্যক্রম পরিচালিত হবে। তবে বিশেষ পরিস্থিতি বা সরকারি সিদ্ধান্তের ভিত্তিতে ছুটির সূচিতে প্রয়োজন হলে পরিবর্তন আনা হতে পারে। বর্তমানে ঘোষিত শিক্ষাপঞ্জি অনুযায়ী আগস্ট ও সেপ্টেম্বর মাসে মোট ২১ দিনের ছুটিই কার্যকর থাকবে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD