দাখিলে ফল বিপর্যয়, ২২৬ মাদরাসায় পাস করেনি কেউ

চলতি বছরের দাখিল পরীক্ষার ফলে মাদরাসা শিক্ষা বোর্ডে বড় ধরনের অবনতি দেখা গেছে। এ বছর বোর্ডটির অধীনে পরীক্ষায় অংশ নেওয়া ২২৬টি মাদরাসার কোনো শিক্ষার্থীই উত্তীর্ণ হতে পারেনি। গত বছর শূন্য পাস করা প্রতিষ্ঠানের সংখ্যা ছিল ৮৬টি।
বিজ্ঞাপন
সোমবার (১০ আগস্ট) ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের সময় শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন এ তথ্য জানান।
প্রকাশিত ফলাফল অনুযায়ী, এবার মাদরাসা শিক্ষা বোর্ডে দাখিল পরীক্ষায় মোট পাসের হার ৫৫ দশমিক ৪৯ শতাংশ। পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্যে উত্তীর্ণ হয়েছে ১ লাখ ৬৪ হাজার ৭৯৭ জন। তাদের মধ্যে ৮১ হাজার ৭৬৫ জন ছাত্র এবং ৮৩ হাজার ৩২ জন ছাত্রী।
ছাত্রদের তুলনায় এবার ছাত্রীদের পাসের হার বেশি। ছাত্রীদের পাসের হার ৫৯ দশমিক ৮৯ শতাংশ, আর ছাত্রদের পাসের হার ৫১ দশমিক ৬৪ শতাংশ।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
চলতি বছর এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিতে মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন শিক্ষার্থী ফরম পূরণ করেছিল। এর মধ্যে সাধারণ শিক্ষা বোর্ডগুলোর অধীনে এসএসসি পরীক্ষার জন্য ১৪ লাখ ১৮ হাজার ৩৯৮ জন, মাদরাসা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষায় ৩ লাখ ৪ হাজার ২৮৬ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় ১ লাখ ৩৪ হাজার ৬৬০ জন শিক্ষার্থী ফরম পূরণ করে।
এবারের এসএসসি ও সমমানের লিখিত পরীক্ষা গত ২১ এপ্রিল সারা দেশে একযোগে শুরু হয়। সাধারণ শিক্ষা বোর্ডের পরীক্ষা শেষ হয় ২০ মে। আর দাখিল ও কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষা শেষ হয় ২৪ মে।
বিজ্ঞাপন
নিয়ম অনুযায়ী, পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে ফল প্রকাশের কথা থাকলেও রাজনৈতিক ও প্রশাসনিক বিভিন্ন বাস্তবতায় এবার নির্ধারিত সময়ের প্রায় তিন সপ্তাহ পর ফল প্রকাশ করা হলো।








