২০২৮ সালে নতুন কারিকুলাম চালুর ঘোষণা শিক্ষামন্ত্রীর

মাধ্যমিক শিক্ষাব্যবস্থাকে ঢেলে সাজিয়ে ২০২৮ সাল থেকে নতুন কারিকুলাম চালু করা হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাজধানীর ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে তৃতীয় ঢাকা-চায়না ডে-২০২৬ উদযাপন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, মাধ্যমিক পর্যায়ে পুরো শিক্ষাব্যবস্থায় পরিবর্তন আনা হচ্ছে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়গুলোর মান ও অগ্রগতি পর্যালোচনায় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) আরও কঠোরভাবে কাজ করছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
দেশে বর্তমানে ১১৬টি বেসরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে বলেও জানান তিনি। বিশ্ববিদ্যালয়গুলোর অ্যাক্রেডিটেশন নিশ্চিত করতে শক্তিশালী বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল গঠন করা হয়েছে বলে উল্লেখ করেন মন্ত্রী।
আন্তর্জাতিক সহযোগিতার বিষয়ে ড. এহছানুল হক মিলন বলেন, সম্প্রতি মালয়েশিয়ান কোয়ালিফিকেশন এজেন্সির সঙ্গে একটি সমঝোতা স্মারক সই হয়েছে। এর মাধ্যমে শিক্ষা খাতের মানোন্নয়ন ও অন্যান্য ক্ষেত্রে সহযোগিতার সুযোগ তৈরি হয়েছে। একই সঙ্গে বিদেশি বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশে ক্যাম্পাস স্থাপনের আগ্রহের কথাও জানান তিনি।
বিজ্ঞাপন
সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের জন্য আরও উন্নত পরিবেশ তৈরির কথা জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষার উন্নয়নকে গুরুত্ব দেওয়া হচ্ছে। শিক্ষা দেশের অগ্রগতির অন্যতম প্রধান ভিত্তি বলেও তিনি উল্লেখ করেন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
শিক্ষা খাতে বাজেট বরাদ্দ প্রসঙ্গে মন্ত্রী বলেন, আগে এ খাতে জিডিপির ১ দশমিক ৩৯ শতাংশ বরাদ্দ ছিল। বর্তমানে বরাদ্দ বেড়েছে এবং ভবিষ্যতে তা ৫ শতাংশ পর্যন্ত বাড়ানোর প্রতিশ্রুতি রয়েছে বলে জানান তিনি। চীন ও পশ্চিমা দেশগুলোর শিক্ষাব্যবস্থার অভিজ্ঞতা কাজে লাগিয়ে দেশের শিক্ষা খাতকে আরও উন্নত করার লক্ষ্য রয়েছে বলেও উল্লেখ করেন।
তরুণদের মধ্যে নেতিবাচক প্রবণতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে ড. এহছানুল হক মিলন বলেন, সমাজ পরিবর্তনের জন্য শিক্ষা খাতকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। প্রাথমিক থেকে উচ্চশিক্ষা পর্যন্ত শিক্ষার মাধ্যমে তরুণ প্রজন্মকে ইতিবাচকভাবে গড়ে তোলা এবং দেশপ্রেমের চেতনা জোরদারের ওপর গুরুত্ব দেন তিনি।
অনুষ্ঠানে শিক্ষা খাতের উন্নয়নে বাংলাদেশ-চীন সহযোগিতা, অভিজ্ঞতা বিনিময় এবং উচ্চশিক্ষার মানোন্নয়ন নিয়েও আলোচনা হয়।








