Logo

জয়ার সিনেমা ১০ দিনের আয় ২ কোটি টাকা

profile picture
জনবাণী ডেস্ক
১৩ জুন, ২০২৩, ২২:২৭
জয়ার সিনেমা ১০ দিনের আয় ২ কোটি টাকা
ছবি: সংগৃহীত

পার বাংলায় মুক্তি পেয়েছে তার অভিনীত নতুন সিনেমা ‘অর্ধাঙ্গিনী’।

বিজ্ঞাপন

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। ওপার বাংলায়  মুক্তি পেয়েছে তার অভিনীত নতুন সিনেমা ‘অর্ধাঙ্গিনী’।  গেল ২ জুন প্রেক্ষাগৃহে মুক্তির পর বক্স অফিসে দারুণ সাড়া ফেলেছে এই সিনেমাটি।

টলি বাংলা বক্স অফিস এক টুইটে জানায়,“কিছু সময় আমরা কোনো সিনেমা থেকে প্রত্যাশা করি না। কিন্তু সেই ফিল্মটি বক্স অফিসে দারুণ সাড়া ফেলে। গত বছর যেমন ছিল ‘দোস্তজি’ আর এ বছর ‘অর্ধাঙ্গিনী’। দর্শক মহলে এটি ব্যাপক সাড়া ফেলেছে।”

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এই সিনেমার গল্পে দেখা যাবে, একজন ব্যক্তি (কৌশিক) প্রথম স্ত্রীর (চূর্ণী) সঙ্গে দীর্ঘ দিন সংসার করার পর বিচ্ছেদ করে ফেলেন। এরপর বিয়ে করেন আরেক নারীকে (জয়া)। হঠাৎ এক দুর্ঘটনায় কোমায় চলে যান সেই ব্যক্তি। এমন এক জটিল পরিস্থিতি তৈরি হয় যে, বর্তমান স্ত্রী (জয়া) ছুটে যান তার আগের স্ত্রীর (চূর্ণী) কাছে। এরপর বর্তমান ও প্রাক্তনের মধ্যে এক অন্যরকম রসায়নের অবতারণা হয়।

বিজ্ঞাপন

কৌশিক গাঙ্গুলীর পরিচালনায় জয়া আহসানের তৃতীয় সিনেমা ‘অর্ধাঙ্গিনী’ । এর আগে ‘বিসর্জন’ ও ‘বিজয়া’ সিনেমায় কৌশিকের নির্দেশনায় কাজ করেছিলেন তিনি। সিনেমাটিতে জয়ার সহশিল্পী হিসেবে রয়েছেন কৌশিক সেন, চূর্ণী গাঙ্গুলির মতো গুণী তারকা শিল্পীরা।

বিজ্ঞাপন

২০১৯ সালে শুরু হয় ‘অর্ধাঙ্গিনী’ সিনেমার শুটিং। নির্মাণ কাজ শেষের দীর্ঘ চার বছর পর চলতি মাসে মুক্তি পায় এটি। 

জেবি/এসবি

বিজ্ঞাপন

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD