Logo

এখনও আমার বিয়ের বয়স হয়নি: অনন্যা পান্ডে

profile picture
জনবাণী ডেস্ক
৩ জুলাই, ২০২৩, ২৩:১১
এখনও আমার বিয়ের বয়স হয়নি: অনন্যা পান্ডে
ছবি: সংগৃহীত

এখনও আমার বিয়ের বয়স হয়নি, আমি বিয়ের জন্য পরিণত নই। আপাতত বিয়ে নিয়ে পরিকল্পনা নেই।

বিজ্ঞাপন

বলিউডের নায়ক-নায়িকাদের ঘিরে প্রেমের গুঞ্জন পুরাতন খবর। তবে দু-একজন ব্যতিক্রম ছাড়া কেউই প্রেমের বিষয়টি স্বীকার করতে রাজী নন।

এই যেমন বলা যায়, আদিত্য রায় কাপুর ও অনন্যা পান্ডের কথা। কয়েক মাস ধরেই বিভিন্ন ভারতীয় সংবাদমাধ্যমে উঠে এসেছে তাদের প্রেমের খবর। কিন্তু অনন্যা বা আদিত্য কেউই তাদের প্রেমের কথা স্বীকার করেননি।

বিজ্ঞাপন

সম্প্রতি গণমাধ্যম দেওয়া এক সাক্ষাৎকারে বিয়ে প্রসঙ্গে তিনি বলেন, এখনও আমার বিয়ের বয়স হয়নি, আমি বিয়ের জন্য পরিণত নই। আপাতত বিয়ে নিয়ে পরিকল্পনা নেই।

বিজ্ঞাপন

খুব শিগগিরই ‘ড্রিম গার্ল টু’ সিনেমায় আয়ুষ্মান খুরানার সঙ্গে দেখা যাবে অনন্যা পান্ডেকে। সিনেমাটি নিয়ে অনন্যা জানান, এতে আমি বেশ মজার একটি চরিত্রে অভিনয় করেছি। আমার চরিত্রকে ঘিরেই সবকিছু হতে থাকে। তবে ছবিতে অনেক চমক আছে। তাই এটা নিয়ে বেশি কথা বলতে চাই না।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এছাড়া সামনে বিক্রমাদিত্য মোতওয়ানির সিনেমায় দেখা যাবে অনন্যাকে। এটি নিয়ে খুব আশাবাদী অভিনেত্রী। মনে করছেন, এই সময়ের হিন্দি সিনেমার অন্যতম সফল পরিচালকের সঙ্গে কাজের অভিজ্ঞতা তার ক্যারিয়ার সমৃদ্ধ করবে। সূত্র : হিন্দুস্তান টাইমস

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD