Logo

রাম চরণের হাতঘড়ির দাম শুনলে চোখ কপালে উঠবে!

profile picture
জনবাণী ডেস্ক
৬ জুলাই, ২০২৩, ২৩:১০
রাম চরণের হাতঘড়ির দাম শুনলে চোখ কপালে উঠবে!
ছবি: সংগৃহীত

সম্প্রতি দেশটির হায়দরাবাদ বিমান বন্দুরে ক্যামেরাবন্দি হন রাম চরণ।

বিজ্ঞাপন

দক্ষিণী ছবির সুপারস্টার রাম চরণ। বিলাসবহুল বাড়ি-গাড়ির প্রতি ভালোবাসা কম নয় তার। এবার তার একটি হাতঘড়ি নজর কেড়েছে নেটাগরিকদের। কারণ এ ঘড়ির দাম শুনলে চোখ কপালে উঠে যাবে!

সম্প্রতি দেশটির হায়দরাবাদ বিমান বন্দুরে ক্যামেরাবন্দি হন রাম চরণ। ছবিটি এখন অন্তর্জালে ভেসে বেড়াচ্ছে। এ ছবিতে তার বাঁ হাতে একটি ঘড়ি দেখা গেছে; যা নিয়ে জোর চর্চা চলছে। কারণ রাম চরণের ঘড়িতে আটকে গেছে নেটাগরিকদের চোখ।

বিজ্ঞাপন

দেশটির জনপ্রিয় গণমাধ্যম সিয়াসাত ডটকম জানায়, রাম চরণের হাতের ঘড়িটি রোলেক্স ব্র্যান্ডের। ঘড়িটির মডেল জিএমটি মাস্টার ২ (২০২২)। হোয়াইট গোল্ডের এ ঘড়ির মূল্য ২০ লাখ ৪ হাজার রুপি ( যা বাংলাদেশি মুদ্রায় ২৬ লাখ টাকার বেশি)।

বিজ্ঞাপন

সবশেষ রাম চরণ অভিনীত  মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘ট্রিপল আর’। গেল বছরের ২৫ মার্চ মুক্তি পায় এটি। কমারাস ভীমা ও আলুরি সীতারামা রাজু নামের দুই বীর যোদ্ধাকে নিয়ে ‘ট্রিপল আর’ সিনেমার গল্প। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন জুনিয়র এনটিআর ও রাম চরণ। এস এস রাজামৌলি পরিচালিত এই সিনেমার  'নাটু-নাটু' গানটি অস্কার পুরস্কার অর্জন করেছেন। 

বিজ্ঞাপন

জেবি/এসবি

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD