Logo

ফিরছেন চিত্রনায়ক কাজী মারুফ

profile picture
জনবাণী ডেস্ক
৯ জুলাই, ২০২৩, ২১:৫১
ফিরছেন চিত্রনায়ক কাজী মারুফ
ছবি: সংগৃহীত

প্রথম ছবিতেই বাজিমাত করেছিলেন তিনি। শুধু তাই নয়, সেরা অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারও অর্জন করেন মারুফ।

বিজ্ঞাপন

ঢালিউডের একসময়ের জনপ্রিয় অভিনেতা কাজী মারুফ। তার বাবার গুণী নির্মাতা কাজী হায়াতের হাত ধরে ‘ইতিহাস’ ছবির মধ্য দিয়ে অভিনয় জগতে পা রাখেন এই অভিনেতা।

প্রথম ছবিতেই বাজিমাত করেছিলেন তিনি। শুধু তাই নয়, সেরা অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারও অর্জন করেন মারুফ।

বিজ্ঞাপন

তবে বর্তমানে কোনো এক অজানা কারণে বাংলাদেশ পাড়ি দিয়েছেন আমেরিকায়। সেখানে ব্যবসা করছেন। এর মাঝেই ছবি নির্মাণের পাশাপাশি আবারও অভিনয়ে ফিরছেন এ অভিনেতা।

বিজ্ঞাপন

আগামী ৬ জুলাই বাংলাদেশে আসছেন জানিয়ে কাজী মারুফ জানান, “আমাদের নতুন কয়েকটা কাজের কথা হয়েছে। মূলত সেই বিষয়ে কথা বলতেই দেশে ফিরছি। আশা করছি, আগামী সেপ্টেম্বর মাস থেকে শুটিং শুরু করব। তবে এখনই সিনেমার কোনো বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি না।”

বিজ্ঞাপন

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD