Logo

সাড়া ফেলেছে ‘প্রহেলিকা’, বাড়লো হল সংখ্যা

profile picture
জনবাণী ডেস্ক
১১ জুলাই, ২০২৩, ২১:৫৯
সাড়া ফেলেছে ‘প্রহেলিকা’, বাড়লো হল সংখ্যা
ছবি: সংগৃহীত

দর্শকদের প্রতি আমরা কৃতজ্ঞ। দর্শকদের প্রতি গভীর ভালোবাসা, এখনো প্রহেলিকার সঙ্গে তারা আছেন।

বিজ্ঞাপন

ঈদুল আজহায় মুক্তি পাওয়া সিনেমার মধ্যে দর্শক মহলে বেশ সাড়া ফেলেছে  প্রহেলিকা সিনেমাটি। মুক্তির দ্বিতীয় সপ্তাহে এসেও জনপ্রিয় অভিনেতা মাহফুজ আহমেদ ও শবনম বুবলী অভিনীত সিনেমাটি  দর্শক ধরে রেখেছে, যার ফলে বেড়েছে হল সংখ্যা।

সিনামটির পরিচালক চয়নিকা চৌধুরী গণমাধ্যমকে জানান, “দর্শকদের প্রতি আমরা কৃতজ্ঞ। দর্শকদের প্রতি গভীর ভালোবাসা, এখনো প্রহেলিকার সঙ্গে তারা আছেন। অনেকেই টিকিট না পেয়ে ফিরে যাচ্ছেন। এটা তো শুধু প্রহেলিকার জন্য না, বাংলাদেশের সিনেমার জন্যই সুখবর। আবার কোথাও কোথাও এখনো হাউজফুল হচ্ছে। এটি একটি রেকর্ড। সব মিলিয়ে প্রহেলিকা দর্শকদের ভালোবাসায় সিক্ত।”

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

উল্লেখ্য, এই সিনেমার মধ্য দিয়ে দীর্ঘ ৮ বছর পর সিনেমায় ফিরেছেন মাহফুজ আহমেদ। তার সাঙ্গে বুবলীর রসায়ন দর্শক দারুণভাবে গ্রহণ করেছে।এ ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন  আলোচিত অভিনেতানাসির উদ্দিন খান।

বিজ্ঞাপন

ঈদের দিন মুক্তি পাওয়া এই ছবিটির  শুরুতে অল্প কয়েকটি হলে প্রদর্শিত হচ্ছিল। তারপর ১৫টি এবং গেল শুক্রবার থেকে ৬টি হল সংখ্যা বেড়েছে। এখন মোট ২১টি প্রেক্ষাগৃহে চলছে। আগামী সপ্তাহ থেকে আরও হল বাড়ার সম্ভাবনা রয়েছে।

বিজ্ঞাপন

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD