Logo

বুয়েটে প্রদর্শিত হচ্ছে ‘আদিম’

profile picture
জনবাণী ডেস্ক
১১ জুলাই, ২০২৩, ০৬:১২
বুয়েটে প্রদর্শিত হচ্ছে ‘আদিম’
ছবি: সংগৃহীত

এই সিনেমাটি এবার প্রদর্শিত হচ্ছে বাংলাদেশে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট)।

বিজ্ঞাপন

বুয়েট ফিল্ম সোসাইটির উদ্যোগে শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী চলতরঙ্গ উৎসব। আন্তর্জাতিক অঙ্গনে একাধিক পুরস্কার পাওয়া সিনেমা ‘আদিম’। এই সিনেমাটি  এবার প্রদর্শিত হচ্ছে বাংলাদেশে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট)। 

আজ সোমবার (১০ জুলাই)  এবং পরশু থাকছে যুবরাজ পরিচালিত ‘আদিম’-এর বিশেষ শো। আয়োজকরা জানিয়েছেন, সবগুলো ছবি দর্শনার্থীরা বিনামূল্যে দেখলেও শুধু ‘আদিম’ দেখতে হবে ৫০ টাকা বিনিময়মূল্যে!

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

গেল শনিবার (৮ জুলাই) থেকে  বুয়েট ফিল্ম সোসাইটির উদ্যোগে শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী চলতরঙ্গ উৎসব চলতরঙ্গ সিনেসপ্তাহ। যেখানে দেখানো হবে দুই দিনের দুনিয়া, টান, এই মুহূর্তে এবং গুণিন-এর মতো চলচ্চিত্র। এসব সিনেমার ভিড়ে দুই দিন থাকছে ‘আদিম’-এর এই বিশেষ শো। 

বিজ্ঞাপন

বুয়েটে ‘আদিম’-এর শো থাকছে আজ ১০ জুলাই সন্ধ্যা ৭টা ১০ মিনিটে, এবং ১২ জুলাই বিকেল ৩টায়। আয়োজকরা জানায়, ১২ তারিখ ‘আদিম’ প্রদর্শনী শেষে সিনেমাটি নিয়ে থাকছে একটি সেশন। যেখানে উপস্থিত থাকবেন ছবির নির্মাতা।

বিজ্ঞাপন

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD