Logo

যুক্তরাষ্ট্রে ১০ শো করতে গিয়ে ২৫ শো করে ফিরবেন জেমস

profile picture
জনবাণী ডেস্ক
১৩ জুলাই, ২০২৩, ২৪:৩৪
যুক্তরাষ্ট্রে  ১০ শো করতে গিয়ে ২৫ শো করে ফিরবেন জেমস
ছবি: সংগৃহীত

সেখানে এক মাসে ১০ রাজ্যে মোট ১০টি শো করার কথা ছিল তার।

বিজ্ঞাপন

দেশের নগর বাউল খ্যাত মাহফুজ আনাম জেমস বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। গত ২৪ মে সংগীত সফরে গেছেন তিনি।

সেখানে এক মাসে ১০ রাজ্যে মোট ১০টি শো করার কথা ছিল তার। তবে এই সংগীত সফরে সব মিলিয়ে ২৫টি শোতে পারফর্ম করবেন তিনি। ইতোমধ্যে ১৮টি শোতে গান গেয়েছেন ভক্তদের প্রিয় ‘গুরু’। তার হাতে আছে আরও ৭টি শো।

বিজ্ঞাপন

জানা গেছে, শ্রোতা ও শো আয়োজকদের আগ্রহের কারণে বদল আনতে হয়েছে সফর শিডিউলে। এক মাসের পরিবর্তে তাকে থাকতে হবে দুই মাস ৭ দিন। এরপর ১ আগস্ট যুক্তরাষ্ট্র ছেড়ে দেশের বিমান ধরবেন জেমস এবং তার সফরসঙ্গীরা।

বিজ্ঞাপন

জেমসের মুখপাত্র রুবাইয়াত ঠাকুর রবিন গণমাধ্যমে জানালেন, “নগর বাউল খ্যাত সবশেষ ৯ জুলাই আটলান্টায় শো করেছেন জেমস। এরপর ১৪ জুলাই ওয়াশিংটন, ১৫ জুলাই ভার্জিনিয়া, ১৬ জুলাই সিয়াটেল, ২১ জুলাই হিউস্টন, ২৯ জুলাই লং আইল্যান্ড, ৩০ জুলাই মিশিগান, এমনকি ৩১ জুলাইও শো আছে।”

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তিনি আরও জানান, “আসছে ৩১ জুলাই শো শেষে পরদিনই ১ আগস্ট দেশের উদ্দেশে বিমানে উঠবেন তারা। দেশে পৌঁছতে হয়তো ২ বা ৩ আগস্ট হবে। দেশে ফিরেও বিশ্রামের সুযোগ পাবেন না জেমস। কারণ, ৫ আগস্ট আবার ঢাকায় শো রয়েছে।”

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD