Logo

দেশের বাইরে ‘প্রিয়তমা’র বাজিমাত, ৪ দিনে আয় ৬২ লাখ

profile picture
জনবাণী ডেস্ক
১৩ জুলাই, ২০২৩, ২৩:৫৬
দেশের বাইরে ‘প্রিয়তমা’র বাজিমাত, ৪ দিনে আয় ৬২ লাখ
ছবি: সংগৃহীত

মিশিগানের এএমসি জন আর ১৫-এ তো প্রথম দিন থেকেই শো সোল্ড আউট হয়ে যাচ্ছে।

বিজ্ঞাপন

ঢালিউডের সুপার স্টার শাকিব খান দেশের বাইরেও ‘প্রিয়তমা’ সিনেমা দিয়ে বাজিমাত করেছেন। এই সময়টাকে বলা হয় হলিউডের সুপারপিক সিনেমা মৌসুম। এই সময়ে বেশিরভাগ আলোচিত সিনেমা মুক্তি পায়। এর মাঝেও কানাডা ও আমেরিকার থিয়েটারে প্রথম  ৪দিনে প্রায় ৬২ লাখ টাকার (৫৮ হাজার ডলার) টিকিট বিক্রি হয়েছে সিনেমাটির। 

আন্তর্জাতিক পরিবেশক স্বপ্ন স্কেয়ারক্রো-এর প্রেসিডেন্ট মো. অলিউল্লাহ সজীব জানান, ‘হলিউড সিনেমার পিক সামার মৌসুম হওয়ার কারণে ৭ জুলাই ‘প্রিয়তমা’ ৪২টি হলে কানাডা ও আমেরিকায় মুক্তি পাওয়ার সুযোগ পেয়েছে। উত্তর আমেরিকার বক্স অফিসে বাংলাদেশি সিনেমার ইতিহাসে এখন পর্যন্ত চতুর্থ সর্বোচ্চ ওপেনিং। দর্শকের চাপে নিউ ইয়র্কের জ্যামাইকা মাল্টিপ্লেক্স সবচেয়ে বড় হলটা প্রিয়তমাকে দিতে বাধ্য হয়েছে। ৪টির জায়গায় ৭টি শো চালিয়েছে একদিন।’

বিজ্ঞাপন

 

বিজ্ঞাপন

তিনি আর জানান, ‘মিশিগানের এএমসি জন আর ১৫-এ তো প্রথম দিন থেকেই শো সোল্ড আউট হয়ে যাচ্ছে। কানাডার টরন্টোতেও চলছে 'প্রিয়তমা' দেখার উৎসব। এখানে 'প্রিয়তমা'র এমন দুর্দান্ত সাফল্য একটা বড় ঘটনা। এ ছাড়া নর্থইস্ট ফিলাডেলফিয়ার বেনসালেমের এএমসি নেশামিনি ও গ্রেটার লস অ্যাঞ্জেলেসের এএমসি ফুলারটনে দারুণ যাচ্ছে সিনেমাটি। সবচেয়ে ভালো খবর হচ্ছে, এ সবগুলো হলেই দ্বিতীয় সপ্তাহে পদার্পণ করেছে প্রিয়তমা।’

বিজ্ঞাপন

হিমেল আশরাফ নির্মিত এই সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেছেন শাকিব খান ও কলকাতার ইধিকা পাল। এটি ভার্সেটাইল মিডিয়া  প্রযোজনা করেছে। বাংলাদেশে মু্ক্তির পর ইতোমধ্যেই সুপারহিটের পথে ছুটছে ‘প্রিয়তমা’। দ্বিতীয় সপ্তাহে হল বেড়ে বাংলাদেশ, কানাডা ও আমেরিকা মিলিয়ে বিশ্বব্যাপী ১৫১ হলে চলছে আলোচিত সিনেমাটি।

বিজ্ঞাপন

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD