Logo

অনন্য মামুনের সিনেমা করছে না আমির খানের ভাই

profile picture
জনবাণী ডেস্ক
৬ আগস্ট, ২০২৩, ০১:১৮
অনন্য মামুনের সিনেমা করছে না আমির খানের ভাই
ছবি: সংগৃহীত

ভিডিও বার্তাটি বাংলাদেশের পরিচালক আলী জুলফিকার জাহেদী তার সামাজিকমাধ্যম ফেসবুক অ্যাকাউন্টে করেন।

বিজ্ঞাপন

ঢাকাই ছবির আলোচিত নির্মাতা অনন্য মামুনের সিনেমা করবেন না বলে জানিয়ে দিয়েছেন বলিউড অভিনেতা আমির খানের ভাই। বৃহস্পতিবার (৩ আগস্ট) রাতে একটি ভিডিও বার্তার মাধ্যমে এ তথ্য জানান ফয়সাল খান। 

ভিডিও বার্তাটি বাংলাদেশের পরিচালক আলী জুলফিকার জাহেদী তার সামাজিকমাধ্যম ফেসবুক অ্যাকাউন্টে করেন। 

বিজ্ঞাপন

এত আমির খানের ভাই বলেন, “বাংলাদেশের নির্মাতা মিস্টার মামুনের সিনেমায় কাজ করার কথা ছিল। এ বিষয়ে তার সঙ্গে কথাও হয়েছিল। সিনেমাটি করব বলেও জানিয়েছিলাম। কিন্তু আমার সঙ্গে মামুন চুক্তি করার আগেই পাবলিসিটি করেছে। এটা আমার পছন্দ হয়নি। এ কারণে সিনেমাটি আমি ছেড়ে দিয়েছি।”

বিজ্ঞাপন

অনেক দিন ধরেই গুঞ্জন রটেছে, অনন্য মামুনের এ ছবিতে অভিনয় করছেন সুপারস্টার শাকিব খান। নাম না চূড়ান্ত হওয়া এ ছবির এখন পর্ক্সন্ত চুক্তিবদ্ধ হননি শাকিব। 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তবে পরিচালক আলী জুলফিকার জাহেদীর ‘সুইং’ সিনেমায় অভিনয় করবেন বলে নিশ্চিত করেন ফয়সাল খান। তিনি বলেন,‘বাংলাদেশি পরিচালক আলী জুলফিকার জাহেদীর সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছি। সিনেমার নাম ‘সুইং’। এটি বাংলা ও হিন্দি দুই ভাষায়ই নির্মিত হবে। আশা করছি, খুব শিগগির সিনেমাটির কাজ শুরু হবে।’

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD