Logo

ছেলের পক্ষ থেকে স্ত্রীকে ভালোবাসা জানালেন পলাশ

profile picture
জনবাণী ডেস্ক
৬ আগস্ট, ২০২৩, ০৫:২৫
ছেলের পক্ষ থেকে স্ত্রীকে ভালোবাসা জানালেন পলাশ
ছবি: সংগৃহীত

গেল বছরের ৫ আগস্ট পারিবারিকভাবে নাফিসাকে বিয়ে করেছিলেন পলাশ।

বিজ্ঞাপন

এ প্রজন্মের জনপ্রিয় অভিনেতা জিয়াউল হক পলাশ। বিয়ের প্রায় এক বছরের মাথায় সন্তানের বাবা হয়েছেন তিনি। গত ৩০ জুলাই রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ফুটফুটে এক পুত্র সন্তানের জন্ম দেন তার স্ত্রী নাফিসা রুম্মান মেহনাজ।

গেল বছরের ৫ আগস্ট পারিবারিকভাবে নাফিসাকে বিয়ে করেছিলেন পলাশ। নিজেদের প্রথম বিবাহবার্ষিকীতে স্ত্রীর উদ্দেশে সোশ্যাল মিডিয়ায়া একটি স্ট্যাটাস দিয়েছেন তিনি।

বিজ্ঞাপন

শুক্রবার (৪ আগস্ট) দিবাগত রাতে  সন্তান এবং স্ত্রী নাফিসার সঙ্গে দুটি ছবি শেয়ার করে পোস্ট দিয়েছেন ‘ব্যাচেলর পয়েন্ট’ খ্যাত এই অভিনেতা।

বিজ্ঞাপন

দৈনিক জনবাণীর পাঠকদের উদ্দেশে স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো-

বিজ্ঞাপন

“দেখতে দেখতে একটা বছর কেটে গেলো। গতবছরের এই দিনে  আমরা এক হয়েছি সারাটা জীবন একসাথে থাকার স্বপ্ন নিয়ে। আজও আমরা একসাথেই আছি সাথে নতুন অতিথি! এর চেয়ে বড় উপহার একজন মানুষের জীবনে আর কি হতে পারে? এখনো মনে হয় আমি যেনো ঘোরের মধ্যে দিয়ে যাচ্ছি। কি নিদারুণ যত্নে এই আমাকে, আমাদের সংসারকে আগলে রাখলে নাফিসা তুমি! আমার সকল অনিয়ম, অগোছালো সময়কে বিনাবাক্যে মেনে নিয়ে সব গুছিয়ে ফেললে তুমি। আমি সত্যিই গর্বিত তোমার মত একজন সৎ মনের মানুষকে আমার জীবনে পেয়ে। কৃতজ্ঞ তোমার প্রতি। আমার আর আমাদের ছেলের পক্ষ থেকে ভালোবাসা রইলো প্রিয় 'নাফু'।  ০৫.০৮.২০২২ এই দিনটি সারাজীবন এর জন্য স্পেশাল হয়ে থাকবে আমার কাছে। 

হ্যাপি অ্যানিভারসারি টু আস 🤍’

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

উল্লেখ্য, বর্তমানে দেশের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর পর্যায়ে অধ্যয়ন পলাশের স্ত্রী নাফিসা রুম্মান মেহনাজ। পাশাপাশি একটি প্রতিষ্ঠানেও কর্মরত রয়েছেন তিনি। গত বছর পরিবারের সম্মতিতে নাফিসাকে বিয়ে করেন পলাশ। তবে বিয়ের বিষয়টি সামনে আসে ২০২২ সালের ডিসেম্বরে।

জেবি/এসবি

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD