Logo

ছেলের নাম পরিবর্তন নিয়ে যা বললেন পরীমণি

profile picture
জনবাণী ডেস্ক
১০ আগস্ট, ২০২৩, ০৪:৪৭
ছেলের নাম পরিবর্তন নিয়ে যা বললেন পরীমণি
ছবি: সংগৃহীত

আমি রাজ্য, পদ্ম, পুণ্য তিনজনেরই মা। তিনটাই আমার সন্তানের নাম।

বিজ্ঞাপন

চলতি আগস্ট মাসের ১০ তারিখে এক বছর পূর্ণ হবে চিত্রনায়িকা পরীমণির ছেলে শাহীম মুহাম্মদ রাজ্যর। বিশেষ এই দিনকে ঘিরে অসংখ্য পরিকল্পনা রাজ্যর মায়ের। কিন্তু এর মধ্যেই আলোচনায় উঠে আসে ছেলের নাম পরিবর্তনের। ঘনিষ্ঠজনদের বরাতে গণমাধ্যমে নাম পরিবর্তনের বিষয়টি সত্য বলেও খবর প্রকাশিত হয়।

স্বামী চিত্রনায়ক শরিফুল রাজের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন চলছে মাস দুয়েক ধরে। একা হাতেই সামলাচ্ছেন ছেলের সবকিছু। সোমবার (৭ আগস্ট) জাজ কর্ণধার আবদুল আজিজ ছোট্ট রাজ্যকে কোলে নিয়ে ফেসবুকে একটি ছবি শেয়ার করে লেখেন, আমার কোলের পদ্ম ফুলের সমস্ত মনোযোগ মাইলের (পোষ্য) দিকে। বলতে পারবেন আমার কোলের পদ্ম ফুলের নাম কি? এতো কিউট বেবি আমার জীবনে কমই দেখেছি। মাশাআল্লাহ।

বিজ্ঞাপন

ওই পোস্টের মন্তব্যের ঘরে পরীমণি লেখেন, ‘শাহীম মুহাম্মদ পদ্ম’। এরপর থেকেই গুঞ্জন চাউর হয়, রাজের সঙ্গে সম্পর্কের তিক্ততার জেরেই ছেলের নাম পাল্টে ফেলেছেন পরীমণি। রাজের স্মৃতিচিহ্ন মুছে ফেলে নতুন নামেই ছেলেকে বড় করতে চাইছেন এ চিত্রনায়িকা। কেননা, গত বেশ কয়েকদিন ধরেই ছেলেকে পদ্ম নামেই সম্বোধন করছিলেন পরী। তাই গুঞ্জনের বিষয়টি আরও জোরালো হয়।

বিজ্ঞাপন

এছাড়া সোমবার রাতেই সোশ্যাল মিডিয়ায় তিনি জানান, তার নানার দেওয়া রাজ্যর আরও একটি নাম আছে। যেটি হলো, ‘পুণ্য’। এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন পরীমণি। জানালেন, ছেলের নাম বদলে ফেলেননি, বরং নামের বহরে যুক্ত হয়েছে নতুন নাম।

বিজ্ঞাপন

পরীমণি বলেন, “আমি রাজ্য, পদ্ম, পুণ্য তিনজনেরই মা। তিনটাই আমার সন্তানের নাম। নাম কি মুছে ফেলা যায় নাকি। নাম তো যুক্ত হয়। তাই তো বলা যেতে পারে, দুটি নাম যোগ হয়েছে।”

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, “আমি কিন্তু কোথাও বলিনি আমার ছেলের নাম বদলে ফেলেছি। তাই এভাবে না জেনে সন্তানের নাম বদলে ফেলার কথা বলাটা মোটেও ঠিক না। একটু যাচাই-বাছাই করে তো বলা উচিত, নাকি? এটা তো এমন একটা বিষয়, যতই ঘনিষ্ঠ হোক, আমার কাছ থেকে জানা উচিত। যা-ই হোক, আমার ছেলের জন্মদিনের আয়োজন ১০ আগস্ট, এখন এসব নিয়ে ভীষণ ব্যস্ত আছি। ওকে জন্মদিনের আয়োজন ঘিরেই আমার সব ভাবনা।”

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD