Logo

নতুন লুকে বিদ্যা সিনহা মিম

profile picture
জনবাণী ডেস্ক
১০ আগস্ট, ২০২৩, ০৬:১০
নতুন লুকে বিদ্যা সিনহা মিম
ছবি: সংগৃহীত

নিজের ফেসবুক হ্যান্ডেলে সাদাকালো এই ছবি প্রকাশ করেছেন এ অভিনেত্রী।

বিজ্ঞাপন

ঢাকাই ছবির জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। এবার পান্না কায়সারের লুকে ধরা দিয়েছেন তিনি।

বুধবার (৯ আগস্ট) নিজের ফেসবুক হ্যান্ডেলে সাদাকালো এই ছবি প্রকাশ করেছেন এ অভিনেত্রী।

বিজ্ঞাপন

ছবিতে দেখা গেছে, সাদা শাড়িতে মাথায় ঘোমটা টেনে সেজেছেন পান্না কায়সার। তার পাশেই শহীদ বুদ্ধিজীবী শহীদুল্লা কায়সার রূপে আছেন অভিনেতা মোস্তফা মনওয়ার। এই ছবির ক্যাপশনে মিম লিখেছেন, ‘পান্না কয়সার ও শহীদুল্লাহ কায়সার।’

বিজ্ঞাপন

জানা গেছে,  শহীদজায়া পান্না কায়সারের জীবন অবলম্বনে নির্মিতব্য চলচ্চিত্র ‘দিগন্তে ফুলের আগুনে’ অভিনয় করছেন মিম। সেই সিনেমাতেই এই লুকে দেখা যাবে তাকে।

বিজ্ঞাপন

ছবির মন্তব্যের ঘরে কেউ বলেছেন, ‘চেনাই যাচ্ছে না!’, কারও মন্তব্য ‘পান্না কায়সার তো দেখতে অবিকল বিদ্যা সিনহা মিমের মতো’, আবার কেউ বললেন, ‘এক মুহূর্তের জন্য আমি চমকে গেছি!’

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ওয়াহিদ তারেক সিনেমাটি নির্মাণ করেছেন।গত ১ আগস্ট শুরু হয়েছে শুটিং। অভিনেতা মোস্তফা মনওয়ার বরাবরই চরিত্রনির্ভর কাজ করেন। সর্বশেষ ঈদের সিনেমা ‘সুড়ঙ্গ’তে আফরান নিশোর বন্ধুর চরিত্রে নজর কেড়েছেন।

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD