Logo

শেহজাদও আমেরিকা যাবে, দুই সন্তানের জন্য সমান ভালোবাসা: শাকিব

profile picture
জনবাণী ডেস্ক
১১ আগস্ট, ২০২৩, ০২:২৭
শেহজাদও আমেরিকা যাবে, দুই সন্তানের জন্য সমান ভালোবাসা: শাকিব
ছবি: সংগৃহীত

শীর্ষ এ অভিনেতাকে বিমানবন্দরে রিসিভ করতে আসেন প্রিয়তমার প্রযোজক আরশাদ আদনান, পরিচালক তপু খান, অনন্য মামুন।

বিজ্ঞাপন

এক মাসেরও বেশি সময় পর আমেরিকা থেকে দেশে ফিরেছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। বৃহস্পতিবার (১০ আগস্ট) সকাল ৯টায় হযরত শাহজালাল বিমানবন্দনের অবতরণ করেন এ অভিনেতা।

এ বিষয়ে আগে থেকে অবগত থাকায় সকালেই এয়ারপোর্টে উপস্থিত হন সংবাদমাধ্যমকর্মীরা। শীর্ষ এ অভিনেতাকে বিমানবন্দরে রিসিভ করতে আসেন প্রিয়তমার প্রযোজক আরশাদ আদনান, পরিচালক তপু খান, অনন্য মামুন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এদিন সকাল ১০টার দিকে বিমানবন্দরে ভিআইপি এক্সিট গেটে সংবাদমাধ্যমকে শাকিব খান বলেন, “শুধু বাংলাদেশ নয়, পৃথিবীর যেখানে ‘প্রিয়তমা’ সিনেমা চলছে, সবখানে ভালো যাচ্ছে। এটা বাংলা সিনেমার নতুন পথ উন্মোচন করল।”

গত মাসে বড় সন্তান আব্রামকে নিয়ে আমেরিকায় সময় কাটিয়েছিলেন শাকিব খান। সেই প্রসঙ্গে শাকিব সংবাদমাধ্যকে বলেন, “আব্রাহাম ও শেহজাদ দুই সন্তানের জন্য আমার সবসময় ভালোবাসা আছে। আব্রাহামকে সুন্দর মেমোরি দেয়ার চেষ্টা করেছি। আগামীতে শেহজাদও যাবে। তার প্রতিও আমার সমান ভালোবাসা থাকবে।”

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এর আগে গত ঈদে মুক্তি পাওয়া শাকিবের ‘প্রিয়তমা’ ছবি ৭ জুলাই যুক্তরাষ্ট্র আর কানাডায়ও মুক্তি পায়। সেজন্য ২ জুলাই যুক্তরাষ্ট্রে উড়াল দেন শাকিব খান। সেখানে বেশ ভালোই দর্শক টেনেছে ‘প্রিয়তমা’। আর দর্শকের সঙ্গে বসে প্রিয়তমা উপভোগ করেন এ নায়ক। ‘প্রিয়তমা’ সিনেমায় শাকিব খানের বিপরীতে নায়িকা চরিত্রে অভিনয় করেন কলকাতার চিত্রনায়িকা ইধিকা পাল।

জেবি/এসবি

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD