Logo

শাস্তি পেয়ে যা বললেন অভিনেত্রী চমক

profile picture
জনবাণী ডেস্ক
১৭ আগস্ট, ২০২৩, ০২:১২
শাস্তি পেয়ে যা বললেন অভিনেত্রী চমক
ছবি: সংগৃহীত

সামাজিক মাধ্যম ফেসবুকে দুটি স্ট্যাটাস দিয়েছেন এ অভিনেত্রী। সেখানে সরাসরি কিছু না বললেও ইশারা ছিল ভিন্ন।

বিজ্ঞাপন

সেটে ঝগড়া, পুলিশ ডাকা এবং শুটিং বন্ধ হয়ে যাওয়ার ঘটনায় দোষী সাব্যস্ত হয়েছেন ছোট পর্দার অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। এনিয়ে নিরবতা  পালন করলেও অবশেষে মুখ খুলেছেন তিনি। 

বুধবার (১৬ আগস্ট) সামাজিক মাধ্যম ফেসবুকে দুটি স্ট্যাটাস দিয়েছেন এ অভিনেত্রী। সেখানে সরাসরি কিছু না বললেও ইশারা ছিল ভিন্ন।

বিজ্ঞাপন

অনেকটা কবিতার ছলে তিনি লেখেন, দিনশেষে সবদোষ নন্দঘোষের, আনন্দবাবু তো তুলসীপাতা তাও আবার ধোঁয়া, যায় না তাকে ছোয়া! নন্দঘোষের মুখেতালা , ভয়ভীতিও আছে, পাছে সবাই করে ছি ছি তারে, কেটে দেয় তাঁর ডাল পালা যদিও একটু বারে! থাক ,এবার নাহয় বাঁচুক প্রান, কে নেবে, যদি রাখে ঈশ্বর মানীর মান! দুষ্ট লোক এবার দিলেও ফাঁকি, মনে রেখো, তাঁর হিসেব রইলো শ’খানেক বাকি!

বিজ্ঞাপন

তিনি আরও এক পোস্টে লেখেন, বাংলাদেশ একদমই একটি নারীবাদী দেশ । এখানে মেয়েরা সর্বস্থলে সবসময় নিরাপদে এবং নিশ্চিন্তে কাজ করতে পারে , কোথাও কারো কাছে কিংবা কোনো পরাশক্তি বা ষড়যন্ত্রের কাছে মাথানত করতে হয় না।  নিরাপদে নির্ভিক থাকুক প্রতিটি মেয়ে।

বিজ্ঞাপন

এর আগে নিজের কৃতকর্মের জন্য অনুতপ্ত হন এ অভিনেতী চমক। সেইসঙ্গে ফখরুল বাশার মাসুম ও আরশ খানের কাছে দুঃখ প্রকাশ করেন। এ ছাড়া ভবিষ্যতে এই ধরনের কাজ করবেন না মর্মে লিখিত অঙ্গীকার দেন। তবে যে নাটকের সেটে ঘটনাটি ঘটেছিল এবং সে সময় যারা উপস্থিত ছিলেন ওই নাটকের সেটে তাদের সবার সামনে চমককে দুঃখ প্রকাশ করতে হবে বলে সংগঠনগুলো থেকে জানানো হয়েছে।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, বৈঠকে উপস্থিত ছিলেন টেলিপ্যাবের সাধারণ সম্পাদক সাজু মুনতাসির, কার্যনির্বাহী সদস্য বাবুল আহমেদ, ডিরেক্টরস গিল্ডের সভাপতি অনন্ত হীরা, সহসভাপতি আশরাফুল আলম, সাধারণ সম্পাদক কামরুজ্জামান সাগর, অভিনয়শিল্পী সংঘের সহসভাপতি আনিসুর রহমান মিলন, সাধারণ সম্পাদক রওনক হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক নাজনীন হাসান চুমকি প্রমুখ।

বিজ্ঞাপন

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD