Logo

হাসপাতালে ভর্তি তমা মির্জা

profile picture
জনবাণী ডেস্ক
১৯ আগস্ট, ২০২৩, ২০:৪০
হাসপাতালে ভর্তি তমা মির্জা
ছবি: সংগৃহীত

আসুস্থ হয়ে রাজধানীর বেসরকারি হাসপাতাল এভারকেয়ারে ভর্তি আছেন তিনি।

বিজ্ঞাপন

বর্তমান সময়ে ঢাকাই ছবির আলোচিত চিত্রনায়িকা তমা মির্জা। সম্প্রতি মুক্তি পাওয়া  ‘সুড়ঙ্গ’ ছবিতে অনবদ্য অভিনয়ের মাধ্যমে দর্শক মহলে প্রশংসা কুড়াচ্ছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এ অভিনেত্রী। আসুস্থ হয়ে রাজধানীর বেসরকারি হাসপাতাল এভারকেয়ারে ভর্তি আছেন তিনি।

শুক্রবার (১৮ আগস্ট) রাত পৌনে ১০টার দিকে সামাজিকমাধ্যম ফেসবুক ভেরিফায়েড প্রোফাইলে এক স্ট্যাটাসে এ তথ্য তিনি নিজেই জানিয়েছেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এ অভিনেত্রী তার অসুস্থতার কথা জানিয়ে লিখেছেন, “সরি, কারও ফোন ধরা বা যোগাযোগ করা সম্ভব না। দোয়া করবেন যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই।” এছাড়া গণমাধ্যমকে জানিয়েছেন, ১০৪ ডিগ্রি জ্বরে আক্রান্ত আছেন তিনি।

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD