Logo

শাহরুখ খানের নতুন নায়িকার নানাবাড়ি ময়মনসিংহে

profile picture
জনবাণী ডেস্ক
২৪ আগস্ট, ২০২৩, ২১:১৩
শাহরুখ খানের নতুন নায়িকার নানাবাড়ি ময়মনসিংহে
ছবি: সংগৃহীত

এর আগে দুটি হিন্দি ভাষার ওয়েব সিরিজে কাজ করেছেন তিনি।

বিজ্ঞাপন

বলিউড বাদশা শাহরুখ খান। তাঁর পরবর্তী সিনেমা ‘জওয়ান’। ইতোমধ্যেই সিনেমাটিকে ঘিরে নেটিজেনদের উন্মাদনা শুরু হয়ে গেছে। অপেক্ষার প্রহর গুনছেন বড় পর্দায় দেখার জন্য। বর্তমানে অ্যাটলি পরিচালিত এ সিনেমার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন এ অভিনেতা। সিনেমায় নয়নতারা, দীপিকার পাশাপাশি আরও অভিনয় করছেন বাঙালি অভিনেত্রী সঞ্জীতা ভট্টাচার্য।

এর আগে দুটি হিন্দি ভাষার ওয়েব সিরিজে কাজ করেছেন তিনি। ‘জওয়ান’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখতে চলেছেন সঞ্জীতা। চলচ্চিত্র জগতে ক্যারিয়ারের শুরুতেই বলিউডের বাদশাহ শাহরুখের সঙ্গে পর্দায় অভিষেক হচ্ছে তার।

বিজ্ঞাপন

তবে দিল্লিতে বেড়ে উঠলেও শাহরুখ খানের নতুন চিত্রনায়িকার নানাবাড়ি ময়মনসিংহে।

বিজ্ঞাপন

জানা যায়, সঞ্জীতার বাবার নাম সঞ্জয় ভট্টাচার্য। তার বাড়ি কলকাতায়।  আর তার মায়ের বাড়ি ময়মনসিংহে। তবে সঞ্জীতার জন্ম ও বেড়ে উঠা দিল্লিতে। সংগীতে স্নাতক ডিগ্রি নিয়েছেন। তবে দিল্লিতে জন্ম হলেও দারুণ বাংলা বলেন সঞ্জীতা। মূলত বাবা-মায়ের কারণেই এটা সম্ভব হয়েছে।

বিজ্ঞাপন

ভারতীয় একটি গণমাধ্যমের সাক্ষাৎকারে তিনি বলেন, আমি আসলে প্রবাসী বাঙালি। কিন্তু আমার বাবা কলকাতার, মা ময়মনসিংহের। তাই বাঙাল-ঘটি মিলিয়ে বাংলার চলটাই আমাদের বাড়িতে বেশি।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, ‘‘জওয়ান’ সিনেমায় শাহরুখের বিপরীতে আছেন দক্ষিণী সিনেমার লেডি সুপারস্টার নয়নতারা। এছাড়া এতে অভিনয় করেছেন সানায়া মালহোত্রা, যোগী বাবু, একটি বিশেষ চরিত্রে রয়েছেন প্রিয়ামণি। আগামী ৭ সেপ্টেম্বর হিন্দির পাশাপাশি তামিল, তেলেগু, মালায়ালাম এবং কন্নড় ভাষায় মুক্তি পাবে সিনেমাটি। সূত্র : আনন্দবাজার

বিজ্ঞাপন

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD