Logo

শাকিব খান-বুবলীর সঙ্গে স্কুলে গেল শেহজাদ বীর

profile picture
জনবাণী ডেস্ক
৮ সেপ্টেম্বর, ২০২৩, ০১:৫৭
শাকিব খান-বুবলীর সঙ্গে স্কুলে গেল শেহজাদ বীর
ছবি: সংগৃহীত

এখনো মনে হয় এইতো সেদিন তুমি পৃথিবীতে এলে বাবা,

বিজ্ঞাপন

ঢাকাই ছবির শীর্ষ নায়ক শাকিব খানের ছেলে আব্রাম খান জয় স্কুলে অনেক আগেই যাওয়া শুরু করেছে। এখন সে বড় ক্লাসে। এবার শাকিব খান বুবলীর ছেলে শেহজাদ খান বারীও স্কুলে ভর্তি হয়েছে। 

বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) রাজধানীর অন্যতম ইংরেজি মাধ্যম ইন্টারন্যাশনাল স্কুল ঢাকায় (আইএসডি) ভর্তি করানো হয়েছে বীরকে।বিষয়টি শবনম ইয়াসমিন বুবলী নিজেই জানিয়েছেন।

বিজ্ঞাপন

বীরের প্রথম দিনের স্কুলযাত্রার ছবি ফেসবুকে প্রকাশে করে এই চিত্রনায়িকা লিখেছেন, “আজকের দিনটি আমার জন্য অনেক আবেগ, ভালোবাসা এবং মায়ার। কারণ আজ আমাদের শেহ্জাদ বাপজানের স্কুলের প্রথম দিন।”

বিজ্ঞাপন

স্মৃতিচারণা করে বুবলী লেখেন, “এখনো মনে হয় এইতো সেদিন তুমি পৃথিবীতে এলে বাবা, হাঁটি হাঁটি পা পা করে আস্তে আস্তে বড় হচ্ছো, আজকে থেকে তুমি স্কুলে পড়ো, তোমার আবার একটি ক্লাস আইডি নাম্বারও আছে। আলহামদুলিল্লাহ! অনেক বড় হও বাবা, ভীষণ ভালোবাসি তোমাকে!”

বিজ্ঞাপন

সবার কাছে দোয়া চেয়ে বুবলী বলেন, “সবাই আমার শেহজাদ বাবার জন্য দোয়া করবেন এবং আপনাদের ভালোবাসায় রাখবেন।”

বিজ্ঞাপন

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD