Logo

বলিউডের বাদশা শাহরুখ খানের জন্মদিন আজ

profile picture
জনবাণী ডেস্ক
২ নভেম্বর, ২০২৩, ২০:৪৬
বলিউডের বাদশা শাহরুখ খানের জন্মদিন আজ
ছবি: সংগৃহীত

কিন্তু অভিনয় জীবন শুরুর লক্ষ্যে ছেড়ে দেন প্রতিষ্ঠানটি। অভিনয় পাঠগ্রহণ করেন দিল্লির ন্যাশনাল স্কুল অব ড্রামাতে।

বিজ্ঞাপন

বলিউডের বাদশা শাহরুখ খানের আজ (২ নভেম্বর) ৫৮তম জন্মদিন। ১৯৬৫ সালে ২ নভেম্বর ভারতের নয়াদিল্লিতে এক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। তার পিতা তাজ মোহাম্মদ খান, মা লতিফ ফাতিমা।

হংসরাজ কলেজ থেকে স্নাতক সম্পন্ন করে শাহরুখ ভর্তি হন জামিয়া মিলিয়া ইসলামিয়ায় গণযোগাযোগ বিষয়ে। কিন্তু অভিনয় জীবন শুরুর লক্ষ্যে ছেড়ে দেন প্রতিষ্ঠানটি। অভিনয় পাঠগ্রহণ করেন দিল্লির ন্যাশনাল স্কুল অব ড্রামাতে।

বিজ্ঞাপন

অভিনেতা হিসেবে কিং খানের পথচলার শুরু ১৯৮৯ সাল থেকে। ‘ফৌজি’ টিভি সিরিজ দিয়ে শুরু হওয়া এই যাত্রায় আরো কয়েকটি টিভি ধারাবাহিক তার শুরুর দিকের অভিজ্ঞতার খাতায় নাম লেখায়।

বিজ্ঞাপন

বলিউডে তার অভিষেক হয় ১৯৯২ সালে ‘দিওয়ানা’ ছবির হাত ধরে। আর তাতেই কেল্লা ফতেহ! এ ছবিতে তার দুর্দান্ত কাজের জন্য অর্জন করেন সেরা নবাগত অভিনেতা হিসেবে ফিল্মফেয়ার পুরস্কার। ‘চমৎকার, ‘দিল আসনা হে’ ও ‘রাজু বান গেয়া জেন্টলম্যান’এর মতো ছবিতে অভিনয় করে সবার নজর কাড়েন তিনি। ঠিক তার পরের বছরই ‘ডর’ ও ‘বাজিগর’ ছবিতে নিজের অভিনয়ের জাদু দিয়ে সবাই মুগ্ধ করে ঘর করে নেন দর্শকের মনে, পৌঁছে যান সাফল্যের চূড়ায়। তার অভিনয়ের খ্যাতি আরো বাড়তে থাকে যশরাজ ফিল্মসের ছবিতে ধারাবাহিকভাবে অভিনয় করে। একের পর এক হিট ছবি দিয়ে জনপ্রিয়তার তুঙ্গে অবস্থান করেন শাহরুখ।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৫৮ বছর বয়সী এ অভিনেতা মোট চৌদ্দবার ফিল্মফেয়ার পুরস্কার লাভ করেন। তার মধ্যে আটবারই সেরা অভিনেতার। হিন্দি সিনেমায় বিশেষ অবদানের জন্য ২০০২ সালে তাকে পদ্মশ্রী পুরস্কারে ভূষিত করে ভারত সরকার। এ ছাড়া বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি গ্রহণ করেন মোট পাঁচবার।

জেবি/এসবি

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD