Logo

এবার অ্যাটলির সিনেমায় শাহরুখ-বিজয়

profile picture
জনবাণী ডেস্ক
১৫ নভেম্বর, ২০২৩, ০৩:২৮
এবার অ্যাটলির সিনেমায় শাহরুখ-বিজয়
ছবি: সংগৃহীত

এবার নির্মাতা জানান, শাহরুখ খান ও বিজয়কে নিয়ে একটি সিনেমা নির্মাণ করছেন তিনি।

বিজ্ঞাপন

ভারতের দক্ষিণী ছবির তারকা নির্মাতা অ্যাটলি কুমার। ‘জওয়ান’ সিনেমা নির্মাণ করে বাজিমাত করেছেন এ নির্মাতা।  সিনেমাটিতে প্রথমবার শাহরুখ খানের সঙ্গে কাজ করেন তিনি।

এবার নির্মাতা জানান, শাহরুখ খান ও বিজয়কে নিয়ে একটি সিনেমা নির্মাণ করছেন তিনি।

বিজ্ঞাপন

ভারতীয় একটি ইউটিউব চ্যানেলকে সাক্ষাৎকার দিয়েছেন নির্মাতা অ্যাটলি কুমার। তিনি বলেন, ‘পার্টিতে যোগ দিতে বিজয়কে ফোন করলে সে উপস্থিত থাকার সম্মতি দেয়। পার্টিতে বিজয়-শাহরুখ স্যার নিজেদের মধ্যে আলোচনা করেন এবং আমাকে ফোন করেন।’ 

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, শাহরুখ স্যার আমাকে বলেছিলেন, ‘দুই নায়ক নিয়ে সিনেমা নির্মাণের পরিকল্পনা রয়েছে; আমরাও প্রস্তুত আছি।  বিজয়ও ‘হ্যাঁ’ বলেছেন। আমি এখন এ সিনেমার চিত্রনাট্যের কাজ করছি। এটি হবে আমার পরবর্তী সিনেমা। চিত্রনাট্যের কাজ নিয়ে কঠোর পরিশ্রম করছি; দেখা যাক।’ 

বিজ্ঞাপন

তবে ছবির গল্প বা কে কে অভিনয় করবেন কিংবা কবে নাগাদ শুটিং শুরু হবে সে বিষয়ে কিছু জানাননি অ্যাটলি।

বিজ্ঞাপন

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD