Logo

প্রচারে নেমে মাহিয়া মাহির আক্ষেপ

profile picture
জনবাণী ডেস্ক
২০ ডিসেম্বর, ২০২৩, ০৭:৪১
প্রচারে নেমে মাহিয়া মাহির আক্ষেপ
ছবি: সংগৃহীত

সকালে মাহি রাজশাহীর গোদাগাড়ি উপজেলার পাকড়ি ইউনিয়ন থেকে প্রচার শুরু করেন তিনি।

বিজ্ঞাপন

আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে প্রতীক বরাদ্দ পেয়ে প্রচারে নেমে পড়েছেন ঢাকাই ছবির চিত্রনায়িকা মাহিয়া মাহি।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সকালে মাহি রাজশাহীর গোদাগাড়ি উপজেলার পাকড়ি ইউনিয়ন থেকে প্রচার শুরু করেন তিনি। এসময় নিজের আক্ষেপের কথাও প্রকাশ করেছেন মাহি।

বিজ্ঞাপন

শারমিন আক্তার নিপা মাহিয়া (মাহিয়া মাহি) ট্রাক প্রতীক বরাদ্দ পেয়েছেন। সোমবার (১৮ ডিসেম্বর) সকালে প্রতীক পেয়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচনের মাঠে নামেন।

বিজ্ঞাপন

মাহিয়া মাহি বলেন, “আগে তো সিনেমার পোস্টার দেখতাম, এখন আমি রাজনৈতিক পোস্টার দেখছি। এটা ভালোলাগার বিষয় বলে বুঝানো যাবে না।”

বিজ্ঞাপন

আক্ষেপ করে মাহি বললেন, “আমার আরও বেশি ভালো লাগত যদি পোস্টারে নৌকা প্রতীক দিতে পারতাম।”

বিজ্ঞাপন

এরপর তিনি ওই এলাকার ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রার্থনা করেন। এ সময় নানান প্রতিশ্রুতিও দেন এই অভিনেত্রী।

বিজ্ঞাপন

চাঁপাইনবাবগঞ্জ-২ থেকে আ. লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন মাহি। দলীয় মনোনয়ন না পাওয়ায় রাজশাহী-১ আসনে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনে লড়বেন তিনি।

বিজ্ঞাপন

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD