Logo

গাড়ি দুর্ঘটনায় প্রাণ হারালেন সংগীতশিল্পী লরা

profile picture
জনবাণী ডেস্ক
২৫ ডিসেম্বর, ২০২৩, ২২:৫৫
গাড়ি দুর্ঘটনায় প্রাণ হারালেন সংগীতশিল্পী লরা
ছবি: সংগৃহীত

এল পাসো শহরের কাছে দুটি গাড়ির মধ্যে সংঘর্ষ হলে এতে মৃত্যু হয় লরা লিঞ্চের।

বিজ্ঞাপন

গাড়ি দুর্ঘটনায় প্রাণ হারালেন জনপ্রিয় ‘ডিক্সি চিক্স’ মিউজিক ব্যান্ডের প্রতিষ্ঠাতা কণ্ঠশিল্পী লরা লিঞ্চ। মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাসে তার গাড়িতে অপর একটি গাড়ি ধাক্কা দিলে মৃত্যু হয় গায়িকার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর।

টেক্সাসের জননিরাপত্তা বিভাগের বরাতে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, এল পাসো শহরের কাছে দুটি গাড়ির মধ্যে সংঘর্ষ হলে এতে মৃত্যু হয় লরা লিঞ্চের।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

১৯৯০ সালে রবিন লিন ম্যাসি, মার্টি এরউইন ও অ্যামিলি এরউইনের সঙ্গে ‘ডিক্সি চিক্স’ ব্যান্ড প্রতিষ্ঠা করেন লরা লিঞ্চ। ১৯৯৩ সালে ব্যান্ড ছাড়ার আগে তিনটি অ্যালবাম রেকর্ড করেছিলেন এই গায়িকা।

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD