Logo

মাহতিম সাকিবের ‘তোকে ছাড়া বোঝে নারে মন’

profile picture
জনবাণী ডেস্ক
২ জানুয়ারি, ২০২৪, ০৩:১৫
মাহতিম সাকিবের ‘তোকে ছাড়া বোঝে নারে মন’
ছবি: সংগৃহীত

সম্পাদনা ও কালারে ছিলেন রাকিব আহমেদ। প্রযোজনা ছিলেন সাইফুল আলম চৌধুরী।

বিজ্ঞাপন

তরুণ প্রজন্মের জনপ্রিয় সংগীতশিল্পী মাহতিম সাকিব। তার কণ্ঠে নতুন গান ‘তোকে ছাড়া বোঝে নারে মন’। গানটির ভিডিও প্রকাশিত হয়েছে বাংলাএক্সপ্রেস ফিল্মের ইউটিউব চ্যানেলে।

জিয়াউদ্দিন আলমের কথা ও সুরে গানটির সঙ্গীতায়োজন করেছেন মেরাজ তুষার। মিউজিক ভিডিওতে মডেল হয়েছে ঋতি ও সৌরভ ফার্সি। সম্পাদনা ও কালারে ছিলেন রাকিব আহমেদ। প্রযোজনা ছিলেন সাইফুল আলম চৌধুরী। 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এটি নির্মিত হয়েছে বাংলাএক্সপ্রেস ফিল্মসের ব্যানারে। পরিচালনায় ছিলেন ওয়াহিদ বিন চৌধুরী ও মামুন খান। ক্যামেরায় ছিলেন সোহাগ গান। গানের শুটিং হয়েছে মৌলভীবাজারের শ্রীমঙ্গলের চা বাগানসহ বিভিন্ন লোকেশনে।

বিজ্ঞাপন

প্রযোজক পারভেজ চৌধুরী জানান, অনেকদিন ধরে পরিকল্পনা করছিলাম চা বাগানে ঘুরতে যাওয়ার। তখন পরিচালক ওয়াহিদ বিন চৌধুরী প্রস্তাব রাখলেন শুধু ঘুরাঘুরি না করে এর পাশাপাশি একটা গানের শুটিং করে ফেলার। সেখান থেকে মাহাথিম সাকিবের গানটি বাছাই করি। আশা করছি দর্শক-শ্রোতা সবার গানটি ভালো লাগবে।

বিজ্ঞাপন

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD