Logo

হ্যাঁ, আমি হাসের মতো হাঁটি: মালাইকা আরোরা

profile picture
জনবাণী ডেস্ক
২১ জানুয়ারি, ২০২৪, ০৮:১৯
হ্যাঁ, আমি হাসের মতো হাঁটি: মালাইকা আরোরা
ছবি: সংগৃহীত

বিশেষ করে আইটেম গানে ‘সুপারহিট’ তকমাও পেয়েছেন এই অভিনেত্রী

বিজ্ঞাপন

বলিউডের জনপ্রিয় অভিনেত্রীদের একজন হলেন মালাইকা আরোরা। বয়স ৫০ ছুঁয়ে ফেললেও এখনও আঠারোর তরুণীদের টেক্কা দেন তিনি। বিশেষ করে আইটেম গানে ‘সুপারহিট’ তকমাও পেয়েছেন এই অভিনেত্রী।

মালাইকার রূপ, ফিটনেস নিয়ে ভক্তদের মাঝেও চর্চার কোনো শেষ নেই। বয়সের সাথে সাথে নিজেকে দারুণভাবে ফিট রেখেছেন এই তারকা। তবুও এই অভিনেত্রীকে ঘিরে রয়েছে বিভিন্ন বিতর্ক।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

মালাইকার রূপের প্রশংসা হলেও তার হাঁটাচলার ধরণ নিয়ে সমালোচনা হয় আড়ালে-আবডালে। নেটিজেনরা অভিনেত্রীর এই হাঁটার স্টাইলের নাম দিয়েছেন ‘ডাক ওয়াক’। এই বিষয়গুলো কীভাবে দেখেন সাবেক আরবাজপত্নী?

করণ জোহরের একটি শো’তে মালাইকা স্বাভাবিক ভাবেই জানিয়েছিলেন, এসব দেখার কিংবা ভাবার মতো সময় নেই তার কাছে। অভিনেত্রীর ভাষায়, এসব নিয়ে কখনো খারাপ কিংবা ভালো লাগা কাজ করে না আমার।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

শেষমেষ একপ্রকার গর্ব করেই মালাইকা বলেন, হ্যাঁ, আমি হাসের মতো করে হাঁটি। আমার (নিতম্ব) যদি সুঠাম হয়ে থাকে আর সেটা যদি এক বুফে টেবিলের মতো হয়, আমি যেখানে সেভেন কোর্স মিল পরিবেশন করতে পারি, তাহলে আমি কেন হাঁসের মতো হাঁটব না? আমি হাঁস, বিড়াল, চিতা... সবার মতো করেই হাঁটতে পারি। আমি এসবের তোয়াক্কা করি না।

নিজের রূপ, ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই এমন সোজাসাপ্টা ছিলেন মালাইকা আরোরা। বয়সে ছোট অর্জুনের সাথে সম্পর্ক নিয়েও কম কটাক্ষের শিকার হতে হয়নি এই অভিনেত্রীকে। কিন্তু এসব কোনো কিছুই তার চলার পথে বাঁধা হয়ে দাঁড়াতে পারেনি।

বিজ্ঞাপন

এমএল/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD