Logo

কলকাতা থেকে পুণ্য’র অবস্থা জানালেন পরীমণি

profile picture
জনবাণী ডেস্ক
২৪ জানুয়ারি, ২০২৪, ০৭:১৪
কলকাতা থেকে পুণ্য’র অবস্থা জানালেন পরীমণি
ছবি: সংগৃহীত

পুণ্য এখন ভালো আছে আলহামদুলিল্লাহ

বিজ্ঞাপন

ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমণি ছেলে পুণ্য’র চিকিৎসার জন্য বর্তমানে ভারতে আছেন। কিছু দিন আগে বরিশাল থেকে ঢাকা ফেরার পথে রাস্তার পাশ থেকে কেনা ফল খেয়ে অসুস্থ হয়ে পড়েন পরী ও তার সন্তান। 

এরপর এই অভিনেত্রী কিছুটা সুস্থ হলেও পূণ্য অসুস্থ থাকায় উন্নত চিকিৎসার জন্য ভারতে যান মা-ছেলে। সেখানে বেশ কিছুদিন চিকিৎসা নেওয়ার পর মঙ্গলবার (২৩ জানুয়ারি) কলকাতা থেকে সোশ্যাল মাধ্যমে পরী জানিয়েছেন, পুণ্য এখন ভালো আছে আলহামদুলিল্লাহ। সবাই দোয়া করবেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

যদিও কয়েকদিন আগে কলকাতার অ্যাপোলো হাসপাতাল থেকে পরীমণি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ছিলেন, “নিজেকে এর আগে এত অসহায় লাগেনি।” এই অভিনেত্রীর স্বাভাবিকভাবেই ছেলেকে নিয়ে সেখানে হাসপাতালের লড়াইটা সহজ বিষয় ছিল না। 

এর আগে পুণ্যকে নিয়ে পরীমণির ভারতযাত্রার বিষয়টি নিশ্চিত করেন পরিচালক চয়নিকা চৌধুরী। সামাজিক মাধ্যমে চয়নিকা লেখেন, “হাসপাতাল থেকে ছেলের চিকিৎসার জন্য সরাসরি কলকাতার পথে অভিনেত্রী পরীমণি। পদ্ম (পরীর ছেলে) খুব খুবই অসুস্থ। তার দুইটা ভাইরাস ধরা পড়েছে। আর পরীও পুরোপুরি সুস্থ না। কিন্তু কিছুই করার নেই।”

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

সবার কাছে দোয়া চেয়ে এই পরিচালক লেখেন, “আপনারা সবাই পদ্মর জন্য, পরীর জন্য দোয়া ও প্রার্থনা করবেন। যেন আমাদের আদরের বাচ্চাটা দ্রুত সুস্থ হয়ে ফিরে আসে। পদ্ম অনেক কষ্ট পাচ্ছিল।”

উল্লেখ্য, শুক্রবার (১৯ জানুয়ারি) প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘কাগজের বউ’ পরীমণি অভিনীত নতুন সিনেমা। এই সিনেমার পরিচালক ছিলেন চয়নিকা চৌধুরী।

বিজ্ঞাপন

এমএল/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD