Logo

এবার ওটিটিতে দেখা যাবে ‘আয়নাবাজি’

profile picture
জনবাণী ডেস্ক
৪ ফেব্রুয়ারি, ২০২৪, ০২:৫৯
এবার ওটিটিতে দেখা যাবে ‘আয়নাবাজি’
ছবি: সংগৃহীত

চঞ্চলের এই সিনেমা মুক্তির আট বছর পর এবার ওটিটিতে আসছে

বিজ্ঞাপন

অভিনেতা চঞ্চল চৌধুরী তার অভিনয় দিয়ে দুই বাংলাই মাতিয়ে রেখেছেন। খুব অল্প সময়ের মধ্যেই জয় করে নিয়েছেন দর্শকদে মন। ২০১৬ সালে ৩০ সেপ্টেম্বর মুক্তি দেওয়া হয়েছিল তার অভিনীত সিনেমা ‘আয়নাবাজি’। সিনেমাটি মুক্তির পর থেকেই ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। চঞ্চলের এই সিনেমা মুক্তির আট বছর পর এবার ওটিটিতে আসছে।

পরিচালক অমিতাভ রেজা চৌধুরী জানিয়েছেন বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) থেকে ভারতীয় ওটিটি প্লাটফর্ম হইচই—তে সিনেমাটি দেখা যাবে। হইচই’র বাংলাদেশ পেইজ থেকেও এই খবরটি নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এ প্রসঙ্গে সংবাদমাধ্যমকে অমিতাভ জানান, সিনেমাটিকে ঘিরে এখনও পর্যন্ত দর্শকদের ব্যাপক আগ্রহ রয়েছে। আশা করি ওটিটিতেও এই সিনেমাটি আবারও দেখবেন তারা।

এই সিনেমাটি বাংলাদেশের গত কয়েক দশকের সবচেয়ে সফল সিনেমার তালিকায় স্থান পেয়েছে। চঞ্চল এতে শরাফত করিম আয়না চরিত্রে অভিনয় করে মনজয় করে নিয়েছেন সিনেমাপ্রেমীদের।

বিজ্ঞাপন

জানা গেছে, ‘আয়নাবাজি’ ছবিতে অভিনয় করে শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হন চঞ্চল চেীধুরী। পাশাপাশি একই বছর বিভিন্ন ক্যাটাগরিতে আরও সাতটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করে এই ছবিটি।

বিজ্ঞাপন

চলচ্চিত্রটি মুক্তির আগে থেকেই দেশে ও বিদেশে ব্যাপক আলোচিত হয়েছে। যুক্তরাষ্ট্রের সিয়াটলে ছবিটির ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়, ইউরোপিয়ান প্রিমিয়ার হয় ম্যানহাইম-হাইডেলর্বাগে ও ইন্ডিয়ান প্রিমিয়ার গোয়া ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে।

বিজ্ঞাপন

অভিনেতা চঞ্চলের ‘আয়নাবাজি’ ছবিটি বিশ্বের বিভিন্ন নামি-দামি চলচ্চিত্র উৎসবেও প্রশংসা কুড়ানোর পাশাপাশি যুক্তরাষ্ট্রের সাউথ এশিয়ান চলচ্চিত্র উৎসবে সেরা ন্যারেটিভ ফিল্ম হিসেবে বিবেচিত হয়েছে।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, সিনেমাটির গল্প লিখেছেন গাউসুল আলম শাওন আর যৌথভাবে চিত্রনাট্য করেন গাউসুল আলম শাওন ও অনম বিশ্বাস। চঞ্চল ছাড়া ‘আয়নাবাজি’—তে আরও অভিনয় করেন অভিনেত্রী নাবিলা, বৃন্দাবন দাশ, লুৎফুর রহমান জর্জ, পার্থ বড়ুয়া,  গাউসুল আলম শাওন, জামিল হোসেনসহ আরও অনেকে।

এমএল/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD