Logo

বুবলী কে, তাকে তো আমি চিনি না: অপু বিশ্বাস

profile picture
জনবাণী ডেস্ক
২ ফেব্রুয়ারি, ২০২৪, ০৪:৪৬
বুবলী কে, তাকে তো আমি চিনি না: অপু বিশ্বাস
ছবি: সংগৃহীত

এবার সেই মন্তব্যের কড়া জবাব দিলেন জনপ্রিয় অপু বিশ্বাস

বিজ্ঞাপন

অভিনেত্রী বুবলীর বড় বোন গায়িকা নাজনীন মিমি সম্প্রতি ঢালীউড কুইন অপু বিশ্বাসকে নিয়ে বাজে মন্তব্য করে ভিডিও বার্তা প্রকাশ করেন। শুধু সমালোচনাই নয়, বরং বুবলীর পক্ষ নিয়ে রীতিমতো অপুকে ‘টোকাই’, ‘বস্তা পচা মাল’ ‘মহিলা’সহ আরও বিভিন্ন নামে সম্বোধন করেন এই গায়িকা। এবার সেই মন্তব্যের কড়া জবাব দিলেন জনপ্রিয় অপু বিশ্বাস।

মিমির এমন সমালোচনার কারণ জানতে বুবলীর সাথে যোগাযোগ করা হলে কোনো সাড়া পাওয়া যায়নি এই অভিনেত্রীর। পাশাপাশি অপুর সাথে যোগাযোগ করা গেলেও, এ বিষয়ে কোনো ধরনের মন্তব্য করতে রাজি নন তিনি।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

বিষয়টি নিয়ে জানতে চাইলে অপু এক বাক্যে বলেন, বুবলী কে? তাকে তো আমি চিনি না।

অপু বর্তমানে ব্যবসা ও অভিনয় নিয়ে ব্যস্ত সময় পার করছেন। তাই এসব নিয়ে ভাবার কোনো সময় নেই জানিয়ে তিনি বলেন, এখন আমার সব চিন্তা ভাবনা কাজ ও পরিবারকে ঘিরে। অন্যদিকে নজর দেওয়ার মতো একদমই সময় নেই। কে, কি বলল— সেসব বিষয়ে কথা বলারও কোনো ইচ্ছে নেই আমার। আশা করছি, এ বছর ভক্ত-দর্শকদের ভালো কিছু সিনেমা উপহার দিতে পারব।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এদিকে বুবলী-অপুর দ্বন্দ্বে মিমির জড়ানোটা ভালো চোখে দেখছেন না তাদের ভক্ত-সমর্থকরা। এদের কেউ অপুকে নিয়ে কটাক্ষ করেছেন আবার কেউবা বুবলীর বোনের দিকে সমালোচনার তীর ছুঁড়েছেন। বলা যায়, এই দুই অভিনেত্রীর ঝগড়া মেনে নিলেও মিমির কথাগুলোকে মানতে পারছেন না ভক্ত-দর্শকরা।

এমএল/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD