Logo

আবারও বিয়ে করলেন অভিনেতা তামিম মৃধা

profile picture
জনবাণী ডেস্ক
২৪ ফেব্রুয়ারি, ২০২৪, ০৪:০৬
আবারও বিয়ে করলেন অভিনেতা তামিম মৃধা
ছবি: সংগৃহীত

সবার কাছে নিজেদের জন্য দোয়া চেয়েছেন এই নবদম্পতি

বিজ্ঞাপন

ছোট পর্দার অভিনেতা ও ইউটিউবার তামিম মৃধা বিয়ে করেছেন। 

শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে সোশ্যাল মিডিয়ার এক স্ট্যাটাসে নিজের বিয়ের খবর ভক্তদের সাথে শেয়ার করেছেন তিনি।তামিম জানান, তার নববধুর নাম রাইসা ইসলাম। পারিবারিক আয়োজনে বিয়ের আয়োজন সম্পন্ন করা হয়েছে। সবার কাছে নিজেদের জন্য দোয়া চেয়েছেন এই নবদম্পতি।

বিজ্ঞাপন

যদিও তামিমের বিয়ের খবর অনেকটা অবাক করেছে ভক্তদের। কারণ ২০১৯ সালে দীর্ঘদিনের প্রেমিকা ফাইরোজ ইয়াসমিনের সাথে বিয়ে করেছিলেন তিনি। সেই বিবাহ বিচ্ছেদের খবর গোপন থাকতেই নতুন বিয়ের খবর প্রকাশ করলেন তামিম।

বিজ্ঞাপন

এ বিষয়ে কিছু স্পষ্ট না করলেও সামাজিক মাধ্যমে তামিম লিখেছেন, ‘আমি অতীতে যেই সম্পর্কে ছিলাম সেটার অনেক আগেই বিচ্ছেদ ঘটেছে। আমি কখনোই চাইনি আমার ব্যক্তিগত জীবনের কোনো ঘটনা নিয়ে জনসম্মুখে আলোচনা-সমালোচনা হোক। কেননা এগুলো খুবই স্পর্শকাতর বিষয়।’

বিজ্ঞাপন

এসময় নিজেদের নতুন জীবনের জন্য সবার কাছে দোয়া চেয়ে তামিম বলেন, ‘রাইসার সাথে আমার নতুন পথচলার শুরু। আপনারা সবাই আমাদের জন্য অনেক দোয়া করবেন।’

বিজ্ঞাপন

প্রসঙ্গত, তামিম মৃধা অভিনয়ের পাশাপাশি টেক্সটাইল কোম্পানিতেও জব করেছেন। এ ছাড়া নিজস্ব ইউটিউব চ্যানেলে তার নিজের গান প্রকাশ পেয়েছে। এবং বেশ কিছু নাটকেও অভিনয় করতে দেখা গেছে এই অভিনেতাকে।

বিজ্ঞাপন

এমএল/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD