Logo

নতুন রূপে ফিরছেন প্রিয়াঙ্কা চোপড়া

profile picture
জনবাণী ডেস্ক
২ মার্চ, ২০২৪, ০৮:৪০
নতুন রূপে ফিরছেন প্রিয়াঙ্কা চোপড়া
ছবি: সংগৃহীত

প্রিয়াঙ্কার নিজের ‘ইন মাই সিটি’ নামে গানের অ্যালবাম আছে

বিজ্ঞাপন

বলিউডে জনপ্রিয়তার শীর্ষে থেকেও প্রিয়াঙ্কা চোপড়া চলে গিয়েছিলেন মার্কিন সিনেমাতে। বলিউডে দাপিয়ে বেড়ানো অভিনেত্রী এখন থিতু হয়েছেন হলিউড সিনেমায়। টিভি সিরিজ ‘কোয়ান্টিকো’তেও অভিনয় করে বেশ সাড়া ফেলেছিলেন একটা সময়ে। 

এরপর বেশ কয়েকটি সিনেমাতেও দেখা গিয়েছে সাবেক এই বিশ্বসুন্দরীকে। তিনি শুধু অভিনেত্রীই নন, গায়িকাও বটে। প্রিয়াঙ্কার নিজের ‘ইন মাই সিটি’ নামে গানের অ্যালবাম আছে।

বিজ্ঞাপন

অভিনয়ের পাশাপাশি গায়ক নিক জোনাসের প্রেমে পড়েছিলেন। তাকে বিয়ে করেই যুক্তরাষ্ট্রেই পাকাপাকি সংসার পেতেছেন। শুধু তা–ই নয়, সংসারেও বেশ পূর্ণতা এসেছে এই অভিনেত্রীর। বছর দুয়েক আগে ‘সারোগেসি’ পদ্ধতিতে সন্তানের মা হয়েছেন তিনি।

বিজ্ঞাপন

মেয়ে মালতি মেরি এবং স্বামীকে সময় দিতে কাজ থেকেও নিয়েছিলেন লম্বা বিরতি। অল্প কিছুদিন আগেই দুই বছরে পা দিয়েছে কন্যা মালতি মেরি। সম্প্রতি মেয়েকে নিয়ে হাইকিংয়ে গিয়েছেন এই নায়িকা। মালতি মেরির হাইকিংয়ের সিনেমাও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

বিজ্ঞাপন

তবে অভিনেত্রী বলে কথা, আজ বা কাল কাজে তো ফিরতেই হতো। মেয়ে-স্বামীকে সময় দিয়ে এবার পুরোদস্তুর লাইট ক্যামেরা অ্যাকশনের জন্য প্রস্তুত হয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া। নিজের ইনস্টাগ্রাম পোস্টেও সেই ইঙ্গিতই দিলেন। আয়নার সামনে দাঁড়িয়ে জিম পোশাকে একটি ছবি পোস্ট করেছেন সাবেক এই বিশ্বসুন্দরী। 

বিজ্ঞাপন

আর সেখানে লিখেছেন, ‘গোয়িং ব্যাক টু ওয়ার্ক’। মানে এবার বিরতিপর্ব শেষে করে কাজে ফিরছেন বলিউড-হলিউডের সাড়াজাগানো এই নায়িকা।

বিজ্ঞাপন

দেশি গার্লের এমন পোস্টের পর বিভিন্ন শুভেচ্ছাবার্তায় ভরিয়ে দিচ্ছেন ভক্ত-অনুরাগীরা। বিভিন্ন রকমের উৎসাহমূলক মন্তব্য করছেন নেটিজেনরা। অনেকে লিখেছেন, ‘মাদার ইজ ব্যাক’। কিছুদিনের মধ্যেই হলিউডের ‘হেডস অব স্টেট’ সিনেমাতে কাজ করার কথা রয়েছে প্রিয়াঙ্কা চোপড়ার। এর পাশাপাশি ‘টু কিল অ্যা টাইগার’ সিনেমাতেও অভিনয়ের কথা রয়েছে তার। আপাতত সেসব নিয়েই বেশ ব্যস্ত থাকবেন তিনি। এ ছাড়া নতুন কোনো প্রজেক্টের কথা এখনো প্রকাশ্যে আনেননি প্রিয়াঙ্কা।

বিজ্ঞাপন

এমএল/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD