Logo

ভক্তদের জন্য সুখবর দিলেন রাশমিকা

profile picture
জনবাণী ডেস্ক
৪ মার্চ, ২০২৪, ২২:৫৩
ভক্তদের জন্য সুখবর দিলেন রাশমিকা
ছবি: সংগৃহীত

ভক্তদের জন্য এবার খুশির খবর দিলেন রাশমিকা নিজেই।

বিজ্ঞাপন

‘গীত গোবিন্দম’ এবং ‘ডিয়ার কমরেড’-এ একসঙ্গে অভিনয় করেছিলেন বিজয় দেবেরাকোণ্ডা ও রাশমিকা মান্দানা। এ জুটিকে পছন্দ করেছিলেন দর্শক। পরে সত্যিই সম্পর্কে জড়ান বলে গুঞ্জনও রয়েছে অনেক। 

তবে রাশমিকা-বিজয় দুজনেই স্পষ্ট করে জানিয়েছেন তারা শুধু মাত্র বন্ধু। তার বাইরে কিছু নেই। দুজনের সম্পর্ক থাকুক কিংবা না থাকুক রাশমিকা আর বিজয়কে আবার একসঙ্গে পর্দায় দেখতে চান অনেকেই। ভক্তদের জন্য এবার খুশির খবর দিলেন রাশমিকা নিজেই। 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এক সাক্ষাৎকারে রাশমিকা জানিয়েছেন, পর্দায় বিজয়ের সঙ্গে তার বোঝাপড়া ভালো। তাই আবার তারা একসঙ্গে অভিনয়ের কথা ভাবছেন। দুজনেই নাকি ভালো স্ক্রিপ্টের খোঁজে আছেন। 

তিনি আরও বলেন, আমরা বহু দিন পর্দায় আসিনি একসঙ্গে। দর্শকেরা অপেক্ষা করে আছেন আমাদের একসঙ্গে দেখার জন্য। আমরা দুজনেই চাই আবার পর্দায় ফিরতে। কিন্তু তেমন সুযোগ হচ্ছে না। তবে চেষ্টা করছি।  

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

বাস্তবে একসঙ্গে জুটি না বাঁধলেও পর্দায় যে দুজনেই আবার ফিরছেন, তা বোঝা যাচ্ছে। তবে কবে রাশমিকা আর বিজয়কে আবার একসঙ্গে দেখা যাবে, সেটা অবশ্য স্পষ্ট নয়। 

আরএক্স/

বিজ্ঞাপন

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD