Logo

‘ডন থ্রি’ সিনেমাতে কিয়ারা

profile picture
জনবাণী ডেস্ক
৬ মার্চ, ২০২৪, ২২:৩৮
‘ডন থ্রি’ সিনেমাতে কিয়ারা
ছবি: সংগৃহীত

৩ তে দেখা যাবে না শাহরুখকে। ডন ৩ নিয়ে আসছেন রণবীর।

বিজ্ঞাপন

২০০৬ সালে ডন ১ ও ২০১১ সালে মুক্তি পায় শাহরুখ খান অভিনীত সিনেমা ডন ২। এবার আসছে ডন ৩। কিন্তু ডন ৩ তে দেখা যাবে না শাহরুখকে। ডন ৩ নিয়ে আসছেন রণবীর। 

‘ডন’ ফ্র্যাঞ্চাইজর গুরুত্বপূর্ণ চরিত্র রোমা। ‘ডন’ এবং ‘ডন ২’ সিনেমাতে রোমার চরিত্রে দেখা গিয়েছিল প্রিয়াঙ্কা চোপড়াকে। তবে এবার রোমার চরিত্রে চূড়ান্ত করা হয়েছে কিয়ারা আদভানিকে। সেটাও নাকি রণবীরের সুপারিশেই। এই চরিত্রের জন্য নিজের ক্যারিয়ারের সর্বোচ্চ পারিশ্রমিক পেতে যাচ্ছেন এই অভিনেত্রী। 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তবে এই সিনেমার জন্য কিয়ারা পাচ্ছেন প্রায় ১৩ কোটি রুপি। যদিও এ বিষয়ে অভিনেত্রীর পক্ষ থেকে নিশ্চিত করে কিছু জানানো হয়নি। খুব শিগগিরই ‘ওয়ার ২’ সিনেমাতে কিয়ারাকে দেখা যাবে হৃতিক রোশন ও জুনিয়র এনটিআরের সঙ্গে। 

আরএক্স/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD