Logo

ঈদে আসছে ‘কি করে বোঝাবো তোকে’

profile picture
জনবাণী ডেস্ক
২৮ মার্চ, ২০২৪, ০২:১০
ঈদে আসছে ‘কি করে বোঝাবো তোকে’
ছবি: সংগৃহীত

এবারের ঈদে আসছে তার গাওয়া নতুন গান ‘কি করে বোঝাবো তোকে’। গানটির কথা, সুর, সংগীত ও কন্ঠ দিয়েছেন তিনি নিজেই।

বিজ্ঞাপন

তরুণ সঙ্গীতপরিচালক এবং কন্ঠশিল্পী আহমেদ সজিব। ইতিমধ্যে দেশের ব্যস্ততম সঙ্গীতশিল্পীদের কন্ঠে তুলে দিয়েছেন তার  সুর ও সঙ্গীতে অসংখ্য গান। এর মধ্যে বেশ কিছু গানও পেয়েছে শ্রোতাপ্রিয়তা। সঙ্গীতপরিচালনার পাশাপাশি নিজে গান গেয়েও বেশ প্রশংসিত  আহমেদ সজিব। তার গাওয়া বেশ কিছু গানও রয়েছে বাজারে।

পাশাপাশি নিজের ইউটিউব চ্যানেল ‘এ সিরিজ মিউজিক’ নিয়েও কাজ করে চেলেছেন তিনি।তারই ধারাবাহিকতায় এবারের ঈদে আসছে তার গাওয়া নতুন গান ‘কি করে বোঝাবো তোকে’। গানটির কথা, সুর, সংগীত ও কন্ঠ দিয়েছেন তিনি নিজেই। 

বিজ্ঞাপন

গানটির মিউজিক ভিডিওর মডেল ছিলেন-শিমুল চৌধুরী ও আদৃতা সনিয়া। ঈদে গানটি প্রকাশ হবে ‘এ সিরিজ মিউজিক’ ইউটিউব চ্যানেল থেকে।  এমনটাই জানালেন সজিব।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তিনি বললেন, আমি সব গানই চেষ্টা করি ভালো করার, তা নিজের হোক কিংবা অন্যদের। এই গানটিও যত্ন নিয়েই করেছি। চেষ্টা করেছি আমার সেরাটা দেয়ার। আশা করছি, সবার ভালো লাগবে।

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD