Logo

খল অভিনেতা ড্যানিয়েল মারা গেছেন

profile picture
জনবাণী ডেস্ক
৩০ মার্চ, ২০২৪, ২৩:৪৫
খল অভিনেতা ড্যানিয়েল মারা গেছেন
ছবি: সংগৃহীত

হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন তিনি

বিজ্ঞাপন

দক্ষিণী ইন্ডাস্ট্রির খল অভিনেতা ড্যানিয়েল বালাজি না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন। হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন তিনি।

শুক্রবার (২৯ মার্চ) মধ্যরাতে চেন্নাইয়ের একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন ড্যানিয়েল বালাজি। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৪৮ বছর।

বিজ্ঞাপন

ভারতীয় সংবাদমাধ্যমের সূত্র অনুযায়ী, দীর্ঘদিন ধরেই অসুস্থতায় ভুগছিলেন এই অভিনেতা। বুকে ব্যথা অনুভব করায় শুক্রবার তাকে হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু এদিন মাঝরাতে হঠাৎ শারীরিক অবস্থার অবনতি ঘটে তার। এই সময় চিকিৎসাধীন অবস্থাতেই মারা যান ড্যানিয়েল।

বিজ্ঞাপন

মূলত তামিল ছবিতে খল অভিনেতার চরিত্রেই বেশি কাজ করেছেন তিনি। প্রথমে কমল হাসানের মারুধুনায়গামে ইউনিট প্রোডাকশন ম্যানেজার হিসেবে নিজের কর্মজীবন শুরু করেন ড্যানিয়েল বালাজি। টেলিভিশনেও কাজ করেছেন তিনি।

বিজ্ঞাপন

২০২২ সালের এপ্রিলে ‘মাধাথিল’ ছবির মাধ্যমে রঙ্গিন পর্দায় অভিষেক হয় তার। এরপর একের পর এক চলচ্চিত্রে অভিনয় করে কম সময়েই ফিল্ম ইন্ডাস্ট্রিতে নিজের শক্ত অবস্থান তৈরি করেছিলেন এই অভিনেতা।

বিজ্ঞাপন

শুধু তামিল সিনেমা নয়, মালায়ালাম, তেলেগু এবং কন্নড় চলচ্চিত্রেও অভিনয় করেছেন ড্যানিয়েল বালাজি। এই অভিনেতার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রিতে। সূত্র: হিন্দুস্তান টাইমস

এমএল/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD