Logo

যেখানেই যাই, সবাই সায়রা বলে ডাকে : সুনেরাহ

profile picture
বিনোদন প্রতিবেদক
৭ জুন, ২০২৬, ১২:১৯
যেখানেই যাই, সবাই সায়রা বলে ডাকে : সুনেরাহ
ছবি: সংগৃহীত

চলচ্চিত্রের মাধ্যমে অভিনয়জগতে যাত্রা শুরু করলেও বর্তমানে ছোট পর্দায় ব্যস্ত সময় পার করছেন অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল। সাম্প্রতিক সময়ে জনপ্রিয় ধারাবাহিক নাটক এটা আমাদেরই গল্প-এ ‘সায়রা’ চরিত্রে অভিনয় করে দর্শকদের ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন তিনি। চরিত্রটি এতটাই জনপ্রিয়তা পেয়েছে যে অনেক দর্শক এখন তাকে তার আসল নামের বদলে ‘সায়রা’ নামেই চিনে ও সম্বোধন করেন।

বিজ্ঞাপন

শনিবার (৬ জুন) রাতে নাটকটির সাফল্য উদ্‌যাপন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে নির্মাতা, অভিনয়শিল্পী ও কলাকুশলীরা অংশ নেন। সেখানে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে ‘সায়রা’ চরিত্র নিয়ে নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরেন সুনেরাহ।

তিনি জানান, বিভিন্ন জায়গায় গেলে মানুষ তাকে ‘সায়রা’ নামেই ডাকেন। সম্প্রতি এক ভক্তের সঙ্গে মজার একটি অভিজ্ঞতার কথাও শোনান এই অভিনেত্রী। সুনেরাহ বলেন, একজন নারী ভক্ত তাকে ‘সায়রা’ বলে ডেকে প্রশংসা করেছিলেন। তখন তিনি নিজের নাম সুনেরাহ বলে পরিচয় দিলেও ওই ভক্ত হাসিমুখে জানান, তার কাছে তিনি সবসময় ‘সায়রা’ হিসেবেই পরিচিত থাকবেন।

বিজ্ঞাপন

দর্শকের কাছ থেকে এমন ভালোবাসা পাওয়াকে নিজের অভিনয়জীবনের বড় অর্জন বলে মনে করেন সুনেরাহ। তার ভাষায়, দর্শক শুধু একটি চরিত্র হিসেবে নয়, নিজেদের পরিবারের একজন সদস্যের মতো করেই ‘সায়রা’কে গ্রহণ করেছেন। একজন অভিনয়শিল্পীর জন্য এর চেয়ে বড় স্বীকৃতি আর কিছু হতে পারে না।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ, অভিনেতা ইরফান সাজ্জাদ, খায়রুল বাসার এবং অভিনেত্রী কেয়া পায়েলসহ নাটকটির সঙ্গে সংশ্লিষ্ট অনেকে।

বিজ্ঞাপন

উল্লেখ্য, গত ৮ মে ধারাবাহিকটির শেষ পর্ব প্রচারিত হয়। তবে দর্শকপ্রিয় এই নাটকের নতুন কোনো

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD