Logo

এবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: হিমি

profile picture
বিনোদন প্রতিবেদক
৬ জুন, ২০২৬, ১৪:৪৮
এবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: হিমি
ছবি: সংগৃহীত

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি অভিনয় দক্ষতা ও ব্যক্তিত্বের কারণে দর্শকদের কাছে বেশ পরিচিত মুখ। নাটক ও বিভিন্ন কাজের মাধ্যমে তিনি যেমন দর্শকদের মন জয় করেছেন, তেমনি সামাজিক যোগাযোগমাধ্যমেও নিয়মিত সরব থাকেন। তবে এবার অভিনয় নয়, বরং ফুটবল উন্মাদনাকে ঘিরে এক ভিন্ন উপস্থিতিতে আলোচনায় এসেছেন এই অভিনেত্রী।

বিজ্ঞাপন

ফুটবল বিশ্বকাপ ঘনিয়ে আসায় সাধারণ দর্শকদের পাশাপাশি শোবিজ অঙ্গনের তারকারাও নিজেদের প্রিয় দল নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করছেন। সেই ধারাবাহিকতায় ব্রাজিলের প্রতি নিজের সমর্থনের কথা জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট শেয়ার করেছেন হিমি, যা এরই মধ্যে ভক্তদের মধ্যে বেশ সাড়া ফেলেছে।

ছবিতে দেখা যায়, প্রিয় দলের প্রতি ভালোবাসা প্রকাশ করতে হিমি বেছে নিয়েছেন এক অনন্য উপায়। ছবিতে তাকে ব্রাজিলের পতাকার রঙের সঙ্গে মিল রেখে হলুদ, সবুজ ও নীল রঙের একটি শাড়িতে হাস্যোজ্জ্বল ভঙ্গিতে হাত নাড়তে দেখা যাচ্ছে। ছবির ব্যাকগ্রাউন্ডে উৎসবমুখর আবহে ঝুলে আছে ব্রাজিলের বড় একটি পতাকা, পাশে রাখা একটি ফুটবল এবং ফুটবল উল্লাসের চিরচেনা ভুভুজেলা।

বিজ্ঞাপন

তবে নেটিজেনদের একাংশের ধারণা, ছবিটি এআই দিয়ে তৈরি। যদিও এ নিয়ে কিছু লেখেননি অভিনেত্রী। তবে পোস্টটির ক্যাপশনে হিমি বেশ আত্মবিশ্বাসের সঙ্গে লিখেছেন, ‘এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল’।

প্রিয় অভিনেত্রীকে এমন ফুটবল জ্বরে আক্রান্ত হতে দেখে এবং তার এই বিশেষ লুক দেখে ভক্তরাও বেশ চমকে গেছেন। পোস্টটি শেয়ার করার মধ্যেই বেশ সাড়া ফেলে।

বিজ্ঞাপন

এদিকে দীর্ঘদিন ধরে বিশ্বকাপ শিরোপার অপেক্ষায় থাকা ব্রাজিল সমর্থকরাও হিমির এই পোস্টকে ইতিবাচকভাবে গ্রহণ করেছেন। হেক্সা মিশনের স্বপ্ন দেখা সমর্থকদের অনেকেই মন্তব্যের মাধ্যমে অভিনেত্রীর প্রতি ভালোবাসা জানিয়েছেন এবং ব্রাজিলের জন্য শুভকামনা প্রকাশ করেছেন। ফুটবল বিশ্বকাপের আবহে হিমির এই পোস্ট এখন সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার অন্যতম বিষয় হয়ে উঠেছে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD