বিয়ে করলেন উপস্থাপিকা দীপ্তি চৌধুরী, পাত্র কে

উপস্থাপনা জগতের পরিচিত মুখ দীপ্তি চৌধুরী বিয়ে করেছেন। শুক্রবার (৫ জুন) রাজধানীর বাংলামোটরের একটি রেস্তোরাঁয় পারিবারিক আয়োজনে তার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
বিজ্ঞাপন
দীপ্তি চৌধুরীর জীবনসঙ্গী হয়েছেন মুশতাক ইবনে আইয়ুব। বিয়ের বিষয়টি নিশ্চিত করে তিনি জানান, এদিন তাদের আকদ অনুষ্ঠিত হয়েছে। পরে আয়োজন করে বিবাহোত্তর সংবর্ধনার মাধ্যমে আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের আমন্ত্রণ জানানো হবে। একই সঙ্গে সবার কাছে দোয়া কামনা করেছেন তিনি।
জানা গেছে, মুশতাক ইবনে আইয়ুব পেশায় শিক্ষক ও গবেষক। তিনি যুক্তরাজ্যের যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে অনকোলজি বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন।
আরও পড়ুন: কন্যা সন্তানের মা হলেন বুবলী
বিজ্ঞাপন
বর্তমানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগে সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত রয়েছেন। তার বাড়ি মাদারীপুরের কালকিনি উপজেলার মহরদ্দিরচর গ্রামে।
বিয়ের খবর প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছায় সিক্ত হচ্ছেন দীপ্তি চৌধুরী। সহকর্মী, ভক্ত ও শুভানুধ্যায়ীরা তার নতুন জীবনের জন্য শুভকামনা জানিয়েছেন।








