Logo

‘কাট’ বলার পরও ছাড়েননি অভিনেতা, মুখ খুললেন নায়িকা

profile picture
বিনোদন ডেস্ক
৬ জুন, ২০২৬, ১৫:১৩
‘কাট’ বলার পরও ছাড়েননি অভিনেতা, মুখ খুললেন নায়িকা
ছবি: সংগৃহীত

ভারতের জনপ্রিয় অভিনেত্রী প্রিয়া বাপট ক্যারিয়ারের শুরুর দিকে শুটিং সেটে সহ-অভিনেতার মাধ্যমে যৌন হেনস্তার শিকার হওয়ার একটি ঘটনা প্রকাশ করেছেন।

বিজ্ঞাপন

সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রিয়া বাপট জানান, একটি চলচ্চিত্রের গানের দৃশ্য ধারণের সময় চিত্রনাট্য অনুযায়ী একটি চুম্বনের দৃশ্য ছিল। তবে দৃশ্যটি নিয়ে শুরু থেকেই তার আপত্তি ছিল। তা সত্ত্বেও পরিচালকের অনুরোধ এবং পেশাদার দায়িত্ববোধের জায়গা থেকে তিনি দৃশ্যটিতে অভিনয় করতে সম্মত হন।

অভিনেত্রীর দাবি, শুটিংয়ের সময় নির্ধারিত দৃশ্য ধারণ শেষ হওয়ার পর পরিচালক ‘কাট’ বললেও তার সহ-অভিনেতা থামেননি। বরং তিনি অনবরত চুম্বনের দৃশ্য চালিয়ে যেতে থাকেন। সে সময় চলচ্চিত্র অঙ্গনে নতুন হওয়ায় এবং পরিস্থিতি সামাল দেওয়ার অভিজ্ঞতা না থাকায় তিনি সঙ্গে সঙ্গে তীব্র প্রতিক্রিয়া দেখাতে পারেননি।

বিজ্ঞাপন

প্রিয়া আরও জানান, ঘটনাটি শুধু শুটিং সেটের মধ্যেই সীমাবদ্ধ ছিল না। পরবর্তীতে ভোপালে একটি আউটডোর শুটিং চলাকালে হোটেলে অবস্থানের সময়ও ওই অভিনেতা তাকে ফোন ও বার্তার মাধ্যমে বিরক্ত করতে থাকেন। তার ভাষ্য অনুযায়ী, বিভিন্ন ধরনের কুপ্রস্তাব দিয়ে বারবার যোগাযোগের চেষ্টা করা হয়, যা তাকে চরম অস্বস্তিতে ফেলে।

ক্রমাগত এমন পরিস্থিতির কারণে তিনি মানসিক চাপের মধ্যে পড়ে যান। একপর্যায়ে বিষয়টি নিজের স্বামীকে জানান। পরে তার স্বামী সরাসরি শুটিং সেটে উপস্থিত হন এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। এরপর ওই সহ-অভিনেতার আচরণে পরিবর্তন আসে বলে জানান প্রিয়া।

মারাঠি ও হিন্দি চলচ্চিত্র জগতের পরিচিত মুখ প্রিয়া বাপট দীর্ঘদিন ধরে অভিনয়ের সঙ্গে যুক্ত। ২০০০ সালে ডক্টর বাবাসাহেব আম্বেদকর সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে তার যাত্রা শুরু হয়। এরপর তিনি বলিউডের জনপ্রিয় চলচ্চিত্র মুন্নাভাই এমবিবিএস এবং লাগে রাহো মুন্নাভাই-এ অভিনয় করে দর্শকদের নজর কাড়েন।

বিজ্ঞাপন

এছাড়া কাকস্পর্শ এবং টাইমপাস টু সিনেমায় তার অভিনয় সমালোচকদের প্রশংসা অর্জন করে। অভিনয় দক্ষতা এবং চরিত্রের গভীরতায় তিনি ধীরে ধীরে নিজেকে মারাঠি ও হিন্দি চলচ্চিত্রের অন্যতম গুরুত্বপূর্ণ অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করেন।

পরে জনপ্রিয় ওয়েব সিরিজ সিটি অব ড্রিমস-এ অভিনয়ের মাধ্যমে নতুন করে আলোচনায় আসেন প্রিয়া বাপট। সিরিজটিতে তার অভিনয় দর্শক ও সমালোচক—উভয় মহলেই প্রশংসিত হয়।

বিজ্ঞাপন

বর্তমানে তিনি তার নতুন মনস্তাত্ত্বিকধর্মী চলচ্চিত্র ডালিম: দ্য মিথ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। একই সঙ্গে সাম্প্রতিক সাক্ষাৎকারে প্রকাশ করা তার এই অভিজ্ঞতা ভারতীয় বিনোদন অঙ্গনে আবারও কর্মক্ষেত্রে নিরাপত্তা ও পেশাগত আচরণ নিয়ে নতুন আলোচনা তৈরি করেছে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD