Logo

সংসারের পাঁচ মাস পর আইনি বিয়ে সম্পন্ন করলেন মধুমিতা

profile picture
বিনোদন ডেস্ক
৬ জুন, ২০২৬, ১৭:৫৬
সংসারের পাঁচ মাস পর আইনি বিয়ে সম্পন্ন করলেন মধুমিতা
ছবি: সংগৃহীত

অবশেষে আইনি স্বীকৃতি পেল মধুমিতা সরকার ও দেবমাল্য চক্রবর্তীর দাম্পত্য জীবন। দীর্ঘদিনের প্রেমের সম্পর্কের পর চলতি বছরের জানুয়ারিতে ঘরোয়া আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছিলেন এই যুগল। সেই বিয়ের প্রায় পাঁচ মাস পর এবার রেজিস্ট্রির মাধ্যমে আইনগতভাবে বৈবাহিক সম্পর্কের স্বীকৃতি নিলেন তারা।

বিজ্ঞাপন

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকটি ছবি প্রকাশ করে সুখবরটি ভক্ত-অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন অভিনেত্রী মধুমিতা। প্রকাশিত ছবিতে দেখা যায়, কোনো ধরনের আড়ম্বর বা জাঁকজমক ছাড়াই পরিবারের ঘনিষ্ঠ সদস্যদের উপস্থিতিতে সম্পন্ন হয়েছে তাদের আইনি বিয়ের আনুষ্ঠানিকতা।

এদিন মধুমিতা পরেছিলেন রাস্ট অরেঞ্জ রঙের সালোয়ার কামিজ, মেকআপ ছিল না একেবারেই। অপরদিকে, দেবমাল্যের পরনেও একেবারে ক্যাজুয়াল পোশাক।

বিজ্ঞাপন

এই দম্পতির জীবনের বিশেষ এই মুহূর্তে তাদের পোষ্য কুকুরটিও সঙ্গে ছিল। সামাজিক মাধ্যমে ছবি পোস্ট করে ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, আজ থেকে আমি আইনতভাবে তোমার স্ত্রী হলাম।

এটি দেবমাল্যর প্রথম বিয়ে হলেও অভিনেত্রী মধুমিতার এটি দ্বিতীয় বিয়ে। এর আগে তিনি অভিনেতা ও পরিচালক সৌরভ চক্রবর্তীকে বিয়ে করেছিলেন। তবে কয়েক বছরের মাথায় তাদের সেই সংসারের বিচ্ছেদ ঘটে।

বিজ্ঞাপন

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD