শবনম বুবলীর মা হওয়ার খবরে স্মিতার কড়া মন্তব্য

ঢালিউড অভিনেত্রী শবনম বুবলী দ্বিতীয়বার মা হওয়ার খবর প্রকাশ্যে আসতেই সামাজিক মাধ্যমে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা। গত ১১ মে তিনি কন্যাসন্তানের মা হয়েছেন বলে নিশ্চিত করেন, যার নাম রাখা হয়েছে শারলিন খান। ৫ জুন নিজের ফেসবুক পেজে তিনি বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানান।
বিজ্ঞাপন
ফেসবুক পোস্টে বুবলী লেখেন, আল্লাহর রহমতে তাদের পরিবারে কন্যাসন্তানের আগমন ঘটেছে। এই আনন্দঘন মুহূর্তে শুভকামনা ও দোয়া জানানোর জন্য সবাইকে ধন্যবাদ জানান তিনি এবং সন্তানের জন্য দোয়া চান। এর আগে কোরিওগ্রাফার অ্যাডলফ খান সামাজিক মাধ্যমে বুবলীর একটি ছবি প্রকাশ করে তার দ্বিতীয়বার মা হওয়ার ইঙ্গিত দিয়েছিলেন, যা পরে সত্য বলে নিশ্চিত হয়।
এদিকে বুবলীর মা হওয়ার খবর প্রকাশের পর উপস্থাপিকা ও কনটেন্ট ক্রিয়েটর স্মিতা চৌধুরী ফেসবুকে একটি দীর্ঘ পোস্ট দেন, যা ঘিরে নেটিজেনদের ধারণা—পোস্টটি বুবলীকে কেন্দ্র করেই লেখা হয়েছে।
বিজ্ঞাপন
স্মিতা লেখেন, এমন পরিস্থিতিতে সন্তানের জন্মের মতো আনন্দের খবরেও যদি সন্তানের বাবার স্বীকৃতি না থাকে, তবে তা সম্মানহানিকর অবস্থার জন্ম দেয়। এমন সম্পর্ক টিকিয়ে রাখার যৌক্তিকতা নিয়েও তিনি প্রশ্ন তোলেন। একই সঙ্গে তিনি আরও মন্তব্য করেন, এমন পরিবেশে বড় হওয়া শিশুদের মানসিক বিকাশ নিয়ে উদ্বেগ তৈরি হয়।
তিনি আরও লেখেন, প্রকাশ্যে অপমানজনক পরিস্থিতির মধ্য দিয়ে কোনো নারীর জীবন চলতে পারে না বলেও তিনি মত দেন।
বিজ্ঞাপন
উল্লেখ্য, ২০১৮ সালের ২০ জুলাই শাকিব খান ও শবনম বুবলীর বিয়ে হয়। পরে ২০২০ সালের ২১ মার্চ যুক্তরাষ্ট্রে তাদের পুত্রসন্তান শেহজাদ খান বীরের জন্ম হয়।








