Logo

নাম্বার ওয়ান বলেই কি ফোন ফেলে দেবে, সাকিবকে ইঙ্গিত করে জায়েদ খান

profile picture
জনবাণী ডেস্ক
১ মে, ২০২৪, ২২:১৬
নাম্বার ওয়ান বলেই কি ফোন ফেলে দেবে, সাকিবকে ইঙ্গিত করে জায়েদ খান
ছবি: সংগৃহীত

নাম্বার ওয়ান বলেই কি ফোন ফেলে দেবে? শীঘ্রই সব জানাবো তারপর আপনারাই বিচার কইরেন।

বিজ্ঞাপন

ঢালিউডের  বর্তমান প্রজন্মের আলোচিত-সমালোচিত জায়েদ খানের মোবাইল ফোন সুইমিংপুলের পানিতে ছুড়ে ফেলেছেন ক্রিকেটার সাকিব আল হাসান। এমন একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।

ভাইরলা হওয়া ৫ সেকেন্ডের এ ভিডিওতে সাকিবের ক্ষোভের বিষয়টি দেখা গেছে। যদিও এই ঘটনার রেশ ধরে এখনও তাদের কেউই প্রকাশ্যে কথা বলেননি। সোশ্যাল মিডিয়ায় এই ঘটনা নিয়ে চলছে নানা গুঞ্জন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

বুধবার (১ মে) সকালে নিজের ভেরিফাইড পেইজ থেকে আরেকটি স্ট্যাটাস দেন জায়েদ খান। সেখানে তিনি লিখেন, “নাম্বার ওয়ান বলেই কি ফোন ফেলে দেবে? শীঘ্রই সব জানাবো তারপর আপনারাই বিচার কইরেন।” জায়েদ খানের এই স্ট্যাটাস নিয়ে নেটিজেনদের মধ্যে বেশ আগ্রহ লক্ষ্য করা গেছে। কেউ কেউ সাকিবকে বেয়াদব বলে আখ্যা দিয়েছেন, আবার কেউ কেউ সাকিবের এমন আচরণে তিব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।

বিজ্ঞাপন

উল্লেখ্য, বর্তমাতে সাকিবের কাঁধে রয়েছে এক গুরু দায়িত্ব। শুধু মাঠে না, সংসদে ভবনেও যেতে হয় তাকে। কেননা তিনি এখন নির্বাচিত সংসদ সদস্য।

বিজ্ঞাপন

অপদিকে, জায়েদ খান ব্যস্ত বিভিন্ন শোরুম উদ্বোধন নিয়ে। পাশাপাশি দেশ-বিদেশে বিভিন্ন অনুষ্ঠানে দর্শকদের বিনোদিত করেন। ঈদে মুক্তি পেয়েছে তার সিনেমা সোনার চর।

জেবি/এসবি

বিজ্ঞাপন

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD