Logo

জায়েদ খানের উপস্থাপনায় গান গাইবেন জেমস

profile picture
জনবাণী ডেস্ক
৩ মে, ২০২৪, ০৩:৪৯
জায়েদ খানের উপস্থাপনায় গান গাইবেন জেমস
ছবি: সংগৃহীত

নেক্সট স্টেজ ইভেন্ট আয়োজিত এই দুই দিনব্যাপী অনুষ্ঠান হাস্যরসে উপস্থাপনা করবেন চিত্রনায়ক জায়েদ খান।

বিজ্ঞাপন

উপমহাদেশের নন্দিত গায়ক নগরবাউল জেমস। তিনি এবার মঞ্চ মাতাতে যাচ্ছেন লন্ডনে। আর ‘বাংলাদেশ ফেস্টিভ্যাল’ নামে এই অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন ঢালিউডের আলোচিত-সমালোচিত চিত্রনায়ক জায়েদ খান।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, আগামী ২৬-২৭ মে লন্ডনের মাইল এন্ড স্টেডিয়ামে অনুষ্ঠেয় এই আয়োজনে দু’দিনই মঞ্চ মাতাবেন রকস্টার জেমস। পাশাপাশি সংগীতশিল্পী কনকচাঁপা, প্রীতম হাসান, সাব্বির জামান, দোলাসহ লন্ডনের প্রবাসী অনেক শিল্পী সংগীত পরিবেশন করবেন। থাকছে যাত্রাপালা ও মেলার আয়োজনও।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

নেক্সট স্টেজ ইভেন্ট আয়োজিত এই দুই দিনব্যাপী অনুষ্ঠান হাস্যরসে উপস্থাপনা করবেন চিত্রনায়ক জায়েদ খান।

বিজ্ঞাপন

ইতোমধ্যে অনুষ্ঠানের সকল ধরণের  প্রস্তুতিও সম্পূর্ণ বলে নিশ্চিত করেছে আয়োজক প্রতিষ্ঠান।

বিজ্ঞাপন

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD