Logo

যেসব কারণে শত্রু বেশি ফারিণের

profile picture
জনবাণী ডেস্ক
৩ মে, ২০২৪, ২৩:৫৪
যেসব কারণে শত্রু বেশি ফারিণের
ছবি: সংগৃহীত

সেটা কীভাবে প্রভাব ফেলবে আমার ক্যারিয়ারে

বিজ্ঞাপন

নাটক, সিনেমা ও ওয়েব সিরিজের পর ইত্যাদিতে গান গেয়ে এখন আলোচনার শীর্ষে তাসনিয়া ফারিণ। সম্প্রতি দেশের একটি সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন তিনি। সেখানে আলাপ করেছেন বিভিন্ন বিষয় নিয়ে।

তিনি বলেন, ক্যারিয়ারের প্রথম থেকেই আমি অনেক ভেবেচিন্তে সিদ্ধান্ত নিই। তাইতো কখনো একনাগাড়ে কাজ করিনি। সব সময়ই দেখি, চরিত্র ও গল্পে কী ধরনের নতুনত্ব আছে, আর যা আমার জন্য নতুন। সেটা কীভাবে প্রভাব ফেলবে আমার ক্যারিয়ারে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ফারিণ বলেন, গল্প পছন্দ না হলে কাজে না তো আমাকে করতেই হবে। আর এটাই বেশিরভাগ সময় হয়। হ্যাঁ বলার চেয়ে না-ই বেশিক্ষেত্রে বলি। স্ট্রেট কাটভাবে বলি। আর এজন্য আমার শত্রু বেশি। আবার অনেকেই মন খারাপ করেন। বিষয়টি অন্যভাবে নেন। ভুল বোঝেন আমাকে। কিন্তু এটা আমি আমার ক্যারিয়ারের কথা ভেবেই করে থাকি। কেননা কিছুই করার নেই।

তিনি আরও বলেন, আজ যদি আমার ক্যারিয়ারই না থাকে, তখন কেউই আর আমাকে নক করবেন না। সেজন্য নিজের ভালোটা নিজেকেই বুঝতে হবে। আর আমি সেটাই করছি।

বিজ্ঞাপন

‘রঙে রঙে রঙিন হব’ গানের শিল্পী ফারিণ বলেন, আজ যে আমি এখানে এসেছি, তা সম্পূর্ণটাই নিজের চেষ্টায়, সম্পূর্ণ একা।

বিজ্ঞাপন

এমএল/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD