Logo

কন্যাসন্তান দত্তক নেয়ার বিষয়ে এবার মুখ খুললেন পরীমনি

profile picture
জনবাণী ডেস্ক
১৪ মে, ২০২৪, ০৭:০৬
কন্যাসন্তান দত্তক নেয়ার বিষয়ে এবার মুখ খুললেন পরীমনি
ছবি: সংগৃহীত

সবচেয়ে বড় কথা সে আমার সন্তান, আমি ওর মা এটাই এখন বড় পরিচয়।’

বিজ্ঞাপন

ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমনি। এক পুত্র সন্তানের পর এবার এক কন্যা সন্তানের মা হয়েছেন এই অভিনেত্রী। ইতোমধ্যে কন্যা সন্তানটি দত্তক নিয়েছেন বলে গণমাধ্যমকে জানিয়েছেন এই নায়িকা। সন্তানের নাম রেখেছেন ‘প্রিয়ম’ যা ছেলে পুণ্যের নামের সাথে মিল রেখেই রেখেছেন। বর্তমান বাচ্চার বয়স হয়েছে নয় দিন। 

বিজ্ঞাপন

কীভাবে ও কেন সন্তানের দত্তক নিলেন সে বিষয়ে প্রথম থেকেই চুপ ছিলেন পরীমনি। কীভাবে কন্যাসন্তানের দ্ত্তক নিলেন জানতে চাইলে দেশের এক দৈনিক পত্রিকাকে সাক্ষাৎকালে পরীমনি জানান, ‘কিভাবে নিলাম, কেন নিলাম, কোথা থেকে নিলাম- এসব তুচ্ছ আমার কাছে। সবচেয়ে বড় কথা সে আমার সন্তান, আমি ওর মা এটাই এখন বড় পরিচয়।’ 

বিজ্ঞাপন

পরীমনি আরও বলেন, ‘আমি খুবই আনন্দচিত্তে, খুশি মনে প্রিয়মকে গ্রহণ করেছি। আমি কখনোই ভাবতে চাই না, ওকে আমি পেটে ধারণ করিনি। আমার পুণ্য ছেলেসন্তান, প্রিয়ম মেয়েসন্তান। পুণ্য হওয়ার সঙ্গে সঙ্গে আমার ভেতরে যেমন অনুভূতি কাজ করেছে, ওর জন্য একই অনুভূতি কাজ করেছে।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘আমার জীবনটা আরও সুন্দর হলো। জীবনটা কানায় কানায় পূর্ণ হলো। দুনিয়াটা আরও বড় হলো। দায়িত্বও বেড়ে গেল।’

বিজ্ঞাপন

বর্তমানে “রঙিলা কিতাব” ওয়েব সিরিজে অভিনয় করছেন এই নায়িকা। সিনেমার শুটিং হবে খাগড়াছড়িতে।

জেবি/আজুবা

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD