Logo

জামিনে জেল থেকে বেরিয়ে দুধ দিয়ে গোসল করলেন টিকটকার মামুন

profile picture
জনবাণী ডেস্ক
৩ জুলাই, ২০২৪, ২২:০৯
জামিনে জেল থেকে বেরিয়ে দুধ দিয়ে গোসল করলেন টিকটকার মামুন
ছবি: সংগৃহীত

ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন শুনানি শেষে জামিন আদেশ দেন।

বিজ্ঞাপন

লায়লা আক্তার ফারহাদের করা ধর্ষণ মামলায় গ্রেফতার হয়ে কারাগারে থাকা টিকটকার আব্দুল্লাহ আল মামুন ওরফে প্রিন্স মামুন জামিন পেয়েছেন।

সোমবার (১ জুন) ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন শুনানি শেষে জামিন আদেশ দেন।

বিজ্ঞাপন

মামলার বাদীপক্ষের আইনজীবী মাজেদুর রহমান (সোহাগ) জামিনের বিষয় নিশ্চিত করে বলেন, “মামলার বাদী লায়লা জামিনের বিরোধিতা করলেও আদালত ১০ হাজার টাকা মুচলেকায় জামিন আদেশ দিয়েছেন।”

বিজ্ঞাপন

এদিকে জামিন পাওয়ার পর কারাগার থেকে মুক্তি পেয়ে দুধ দিয়ে গোসল করেন এ টিকটকার। এমন এক ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পরেছে। যেখানে দেখা গেছে, ছোট চুলে জেলখানা থেকে বের হয়েই মামুন তার মাকে সালাম করেন। এর পরই তাকে দুধ দিয়ে গোসল করতে দেখা যায়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

গেল ৯ জুুন প্রিন্স মামুনের বিরুদ্ধে রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় একটি মামলা করেন লায়লা। মামলার পরদিন রাত সাড়ে ৯টার দিকে কুমিল্লার পুলিশ প্রিন্স মামুনকে গ্রেফতার করে। গত ১১ জুন রিমান্ড ও জামিনের আবেদন নামঞ্জুর করে মামুনকে কারাগারে পাঠানোর আদেশ দেন সিএমএম আদালত।

জেবি/এসবি

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD