Logo

‘আওয়াজ উডা বাংলাদেশ’ গানের শিল্পী র‍্যাপার হান্নান রিমান্ডে

profile picture
জনবাণী ডেস্ক
১ আগস্ট, ২০২৪, ২৪:৫৯
‘আওয়াজ উডা বাংলাদেশ’  গানের শিল্পী র‍্যাপার হান্নান রিমান্ডে
ছবি: সংগৃহীত

ফতুল্লাহ মডেল থানার অফিসার্স ইনচার্জ তাকে আটকের বিষয়টি নিশ্চিত করে।

বিজ্ঞাপন

দেশের জনপ্রিয় র‍্যাপার হান্নান হোসাইন শিমুলকে দুই দিনের রিমান্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুলাই) নারায়ণগঞ্জ থেকে তাকে গ্রেফতার করা হয়।  ফতুল্লাহ মডেল থানার অফিসার্স ইনচার্জ তাকে আটকের বিষয়টি নিশ্চিত করে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

হান্নানের গ্রেফতারের পর ইতোমধ্যে নারায়ণগঞ্জের আরেক র‍্যাপার মুহম্মদ শেজানের গ্রেফতারের বিষয়ে গুজব ছড়িয়ে পড়েছে। যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে একটি বিদ্রোহী গান বের করেন। গানের শিরোনাম “ছিলো কোথা ক”। যার গানটিও ইতোমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ঝড় তুলেছে।

বিজ্ঞাপন

এদিকে হান্নানের গ্রেফতারের বিষয়টি দেশের সংগীতশিল্পীদের মধ্যে ব্যাপক উদ্বেগ সৃষ্টি করেছে। তার মুক্তির দাবিতে এবং তার আটকের পরিস্থিতির নিন্দা জানাতে বেশ কিছু সংগীতশিল্পী হ্যাশট্যাগ #freehannan ব্যবহার করে নিজেদের ফেসবুক পেজে পোস্ট করছেন।

বিজ্ঞাপন

আলোচনার জন্ম দেওয়া তার ‘আওয়াজ উডা বাংলাদেশ’ গানটি গেল ১৮ জুলাই প্রকাশ পায়। গানটি নিজের সামাজিকমাধ্যম ফেসবুকে শেয়ার করে হান্নান ক্যাপশনে লিখেছিলেন, “আমরা কোনো সংস্থার বিরোধিতা করছি না। এর পরিবর্তে, আমরা আমাদের সমবয়সীদের কণ্ঠকে প্রসারিত করতে চাই এবং আমাদের দেশকে প্রভাবিত করে এমন সমস্যাগুলোর উপর আলোকপাত করতে চাই৷” গানটি ইতোমধ্যেই ইউটিউব ট্রেন্ডিংয়ে ৯ নম্বরে উঠে এসেছে।

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD