Logo

আজ শিরিন শিলার বিয়ে

profile picture
জনবাণী ডেস্ক
১১ অক্টোবর, ২০২৪, ০৪:৩৫
আজ শিরিন শিলার বিয়ে
ছবি: সংগৃহীত

ছবির পাশাপাশি শিরিন শিলা বিজ্ঞাপনচিত্র ও ফটোশুটে অংশ নিয়ে থাকেন। স

বিজ্ঞাপন

ঢাকাই ছবির উঠতি নায়িকা শিরিনি শিলা বিয়ে করতে যাচ্ছেন। তার হবু বরের নাম সাজিল। 

বৃহস্পতিবার (১০ অক্টোবর) সন্ধ্যায় পারিবারিক আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন তারা।

বিজ্ঞাপন

একটি সূত্র গণমাধ্যমকে বলেন, “শিরিন শিলার হবু বরের নাম সাজিল। আজ সন্ধ্যায় পারিবারিক আয়োজনে বিয়ে রেজিস্ট্রি করবেন তারা।”

বিজ্ঞাপন

সিনেমার পর্দায় নিয়মিত দেখা না গেলেও বছরজুড়ে কারণে-অকারণে আলোচনা-সমালোচনায় থাকেন শিরিন শিলা। এর আগে বিভিন্ন সময় এ নায়িকার প্রেম-বিয়ে নিয়ে মুখরোচক নানা গুঞ্জন শোনা গেছে। সবকিছু পেছনে ফেলে সংসারী হতে যাচ্ছেন এই নায়িকা।

বিজ্ঞাপন

সম্প্রতি মুক্তি পেয়েছে শিরিন শিলা অভিনীত ‘ঘর ভাঙা সংসার’ ছবি। এতে তার বিপরীতে অভিনয় করেছেন- মনোয়ার হোসেন ডিপজল। এছাড়াও এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আঁচল আঁখি, বড়দা মিঠু, মধুয়া মধু, কিশোর, মিশা সওদাগর প্রমুখ। মুক্তির অপক্ষোয় রয়েছে শিলা অভিনীত বেশ কয়েকটি সিনেমা।

বিজ্ঞাপন

ছবির পাশাপাশি শিরিন শিলা বিজ্ঞাপনচিত্র ও ফটোশুটে অংশ নিয়ে থাকেন। সম্প্রতি একটি নতুন ছবির নাম লেখান তিনি। এতে নায়ক কায়েস আরজুর বিপরীতে দেখা যাবে শিরিন শিলাকে।

বিজ্ঞাপন

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD