Logo

যে কারণে দেব-শুভশ্রীর প্রেম বিচ্ছেদে রুপ নেয়

profile picture
জনবাণী ডেস্ক
৬ আগস্ট, ২০২৫, ০৫:৫৬
যে কারণে দেব-শুভশ্রীর প্রেম বিচ্ছেদে রুপ নেয়
ছবি: সংগৃহীত

একসময় একে অপরের অঙ্গীকারে বাধা পড়ার গুঞ্জন ছড়ায় টালিপাড়ায়

বিজ্ঞাপন

ওপার বাংলার রুপালি পর্দার সবচেয়ে জনপ্রিয় জুটির একটি দেব ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়। ২০০৯ সালে রাজ চক্রবর্তীর ব্লকবাস্টার সিনেমা ‘চ্যালেঞ্জ’-এর মাধ্যমে একসঙ্গে পথচলা শুরু হয় তাদের। রিল লাইফের প্রেম যেন ছড়িয়ে পড়ে রিয়েল লাইফেও। একসময় একে অপরের অঙ্গীকারে বাধা পড়ার গুঞ্জন ছড়ায় টালিপাড়ায়। উভয়ের পরিবার পর্যন্ত গড়ায় সম্পর্কের গভীরতা। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, সব স্বপ্ন যেন এক ঝড়ে ভেঙে পড়ে! মিলনের গল্প শেষে পর্দা নামে বিচ্ছেদের করুণ অধ্যায়ের মাধ্যমে।

ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, ‘চ্যালেঞ্জ’ সিনেমার পর ‘পরাণ যায় জ্বলিয়া রে’ ছবিতে কাজ করার সময়ই তাদের প্রেম গভীর হয়। সময়ের সঙ্গে সঙ্গে দেবের জীবনে প্রবেশ করেন আরেক তরুণী রুক্সিনি। সে সময় রুক্সিনি মডেলিংয়ে যুক্ত ছিলেন। কিন্তু দেব–রুক্সিনির ঘনিষ্ঠতা শুভশ্রীর কানে গেলে সম্পর্কের টানাপোড়েন শুরু হয়। একপর্যায়ে দুজনের যোগাযোগ বন্ধ হয়ে যায়, সম্পর্কের ইতি ঘটে। ২০১৩ সালে মুক্তি পাওয়া ‘খোকা ৪২০’ ছিল দেব–শুভশ্রীর শেষ চলচ্চিত্র। যদিও প্রেম ভাঙার পর ২০১৫ সালে তারা আবার জুটি বাঁধেন ‘ধূমকেতু’ ছবিতে, যা প্রেমের গল্পে ভরপুর। এই ছবিটি বিভিন্ন জটিলতায় আটকে ছিল দীর্ঘদিন, অবশেষে এক দশক পর এই মাসেই মুক্তি পাচ্ছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

কৌশিক গাঙ্গুলির পরিচালনায় নির্মিত এ সিনেমায় দেব-শুভশ্রীর পাশাপাশি অভিনয় করেছেন পরমব্রত চট্টোপাধ্যায়, চিরঞ্জিত, রুদ্রনীল ঘোষসহ আরও অনেকেই। সবকিছু ঠিকঠাক থাকলে সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে চলতি মাসের ১৪ তারিখ।

এমএল/ 

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD